তেভাগা আন্দোলনের ৭৫ বর্ষপূর্তিতে স্মারক উন্মোচন, তোপ প্রাক্তন বাম সাংসদের

বরাবরই তিনি স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। এর আগেও বিস্ফোরক হয়েছিলেন। আবারও হলেন। দাবি তুলে ফেসবুকে  সরবও হয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক সিপিএমের (CPIM) প্রাক্তন সাংসদ মিনতি সেন। তোপ দেগেছেন তেভাগা আন্দোলনের (Tevaga Movement) ৭৫ বছর পূর্তির স্মারক উন্মোচন নিয়ে। দলের বিরুদ্ধেই বিস্ফোরক তিনি। প্রশ্ন কৃষক নেতা কই? উল্লেখ্য, ১৯৪৬- ১৯৪৭ তেভাগা আন্দোলন কৃষকদের। এই আন্দোলনের জনক হাজি মোহাম্মদ দানেশ। ভাগ চাষিদের দাবি ছিল, মোট উৎপন্ন ফসলের ৩ ভাগের ১ ভাগ পাবে ভাগ চাষিরা। তো এই আন্দোলনের বর্ষপূর্তিতে কৃষক কই? তাও আবার হীরক জয়ন্তী।

সিপিএমের জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মিনতি সেন। দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। সরব হয়েছেন তেভাগা আন্দোলনের ৭৫ বর্ষপূর্তির স্মারক উদ্বোধন নিয়ে।

জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের হায়হায় পাথারে হবে স্মারক উন্মোচন। এই অনুষ্ঠান হবে  আগামী ২১ মে। হবে জনসভাও। উপস্থিত থাকবেন মহম্মদ সেলিম।স্মারক উদ্বোধন করবেন জলপাইগুড়িরই প্রাক্তন সাংসদ জীতেন দাস। সেই মর্মে বাম প্রচার চলছে জলপাইগুড়ি জেলা জুড়ে। সিপিএম প্রভাতিক কৃষক সভা সহ অন্যান্য গণসংঠন প্রচার চালাচ্ছে জোর কদমে। তবে জীতেন দাস তো কৃষক নন। আর আপত্তি দলেরই অপর প্রাক্তন সাংসদ মিনতির। বরাবরই তিনি স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। এর আগেও বিস্ফোরক হয়েছিলেন। আবারও হলেন।

মিনতি সেনের দাবি, কৃষক পরিবার থেকে উঠে আসা কৃষক সভার প্রাক্তন জেলা সম্পাদক সমিজুদ্দিনকে দিয়ে স্মারক উন্মোচন করানো হোক। এই দাবি তুলে ফেসবুকে  সরবও হয়েছেন তিনি।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ