রেল বেসরকারিকরণ! হাওড়া ডিভিশনের স্টেশনের নামে বদল

কো- ব্র্যান্ডিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রেল দফতর। বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছাড়া বাঁধলে একাধিক স্টেশনের ঐতিহ্যে কোপ পড়তে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই বলছে বেসরকারিকরণের পথে আরও একধাপ এগাল রেল (Rail)। তবে রেল বলছে, কো- ব্র্যান্ডিং হলে পরিষেবা আরও ভাল হবে। তাই অনেক ভেবেই এই সিদ্ধান্ত। রেলে আরও বেসরকারি সংস্থাকে আহ্বান জানানো হয়েছে। ফলে হাওড়া (Hawrah) ডিভিশনের বিভিন্ন স্টেশনের (Station) নামের সঙ্গে যুক্ত হতে চলেছে বিভিন্ন বেসরকারি সংস্থার নাম। ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে রেলের তরফে।

জানা গিয়েছে, স্টেশনের নামের আগে বা পরে বসতে পারে বেসরকারি সংস্থার নাম। উল্লেখ্য, একাধিক মেট্রো স্টেশনে এই বিশেষ ব্যবস্থা চোখে পড়েছে আগেই। তা থেকে আয় হয়েছে ভালই। সেই পথেই এবারে হাঁটতে চলেছে পূর্ব রেল। সূত্রের খবর স্টেশনকে আধুনিকীকরণ করতে বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছাড়া বাঁধার সিদ্ধান্ত মার্চেই নেওয়া হয়েছিল। খবর, স্টেশনের বোর্ডে দেখা যাবে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন।

ইতিমধ্যেই কো- ব্র্যান্ডিংয়ের (Co- Branding) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রেল দফতর। অনেকের মতে, বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছাড়া বাঁধলে একাধিক স্টেশনের ঐতিহ্যে কোপ পড়তে পারে। রেল বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেশনের নামের সঙ্গেই থাকবে বেসরকারি সংস্থার নাম। কোন সংস্থা, তা ঠিক করা হবে টেন্ডারের মাধ্যমে। জানা গিয়েছে, আয় বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। বিতর্কের ঝড় উঠতেই সার্কুলার জারি করেছে রেল দফতর। তাতে বলা হয়েছে, সরকারি ভাবে স্টেশনের নামের পরিবর্তন হবে না। টিকিট, ম্যাপ, অ্যাপ, ঘোষণার সময় প্রাধান্য পাবে স্টেশনের মূল নামই।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩