‘লাল সিং চাড্ডা’-এর স্পেশ্যাল ট্রেলার প্রিভিউতে ফুচকায় মজল আমিরের মন

ট্রেলারের স্পেশ্যাল প্রিভিউয়ের পর মন ভরে ফুচকা খেলেন আমির। মনের আনন্দে ফুচকা খেলেন। ফুচকা হাতে পোজ দিলেন পাপারাজ্জিদের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারকা বলে যে মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছা হয় না এমনটা নয়। মাঝেমাঝে নিয়ম ভেঙে ফাস্টফুড খাওয়ার ইচ্ছা তাঁদেরও হয়। আর তারই প্রমাণ মিলল আমিরের লাল সিং চাড্ডার প্রমোশনে। বলে রাখা ভালো ২৯ মে রবিবার মুক্তি পেতে চলেছে করিনা কাপুর খান ও আমির খান অভিনীত লাল সিং চাড্ডার ট্রেলার।  আর জমকালোভাবে অভিনব পদ্ধতিতে একটি ক্রিকেট ম্যাচের মাঠে গ্র্যান্ড ফিনালেতে লঞ্চ হবে এই ছবির ট্রেলার। তার আগে শনিবার সংবাদমাধ্যমের জন্য ছবির ট্রেলারের একটি স্পেশ্যাল প্রিভিউয়ের আয়োজন করা হয়েছিল।

 সেই অনুষ্ঠানের শেষে বেরিয়ে আসার পর আমিরকে মন ভরে ফুচকা খেতে দেখা গেল। শুধুই মনের আনন্দে ফুচকা খেলেন অভিনেতা এমনটা নয় পাপারাজ্জিদের জন্য ফুচকা হাতে পোজও দিলেন। আর তাঁর মুখে হাসির ঝলক দেখে বোঝাই যাচ্ছিল যে মিস্টার পার্ফেকশনিস্ট মাঝে মাঝে ‘ইমপার্ফেকশন’ও পছন্দ করেন। আর তাই তো ডায়েট ভুলে নিয়ম ভাঙলেন তিনি।  

 

 

View this post on Instagram

 

A post shared by ETimes (@etimes)

২৯ মে সন্ধ্যা ৬টায় ক্রিকেট মাঠে সাড়ম্বরে মুক্তি পাবে আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’এর ট্রেলার। প্রথমবার এমন এক ইভেন্টের জন্য উচ্ছ্বসিত ক্রিড়া ও বিনোদন জগতের সকলে। কারণ এ এক আলাডা নজির সৃষ্টি করতে চলেছে বিনোদন জগতে তা বলাই বাহুল্য। যদিও এর আগে ২০১৭ সালে দেব অভিনীত ‘আমাজন অভিযান’ ছবির সবথেকে বড় পোস্টার মুক্তিন পেয়েছিল কলকাতার ঐতিহ্যশালী ফুটবল গ্রাউন্ড মোহনবাগানে। অন্যদিকে বহুদিন ধরে মুক্তি আটকে রয়েছে ‘লাল সিং চাড্ডা’এর। অবশেষে এই ছবির মুক্তির খবরে দিন গুনছেন আমির ভক্তরা। 

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে