দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরিয়ানার পুরভোটে ‘একলা চলো’র সিদ্ধান্ত বিজেপির

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: বিধানসভা ভোটে কোনও ক্রমে মুখরক্ষা হয়েছিল। যদিও এককভাবে ক্ষমতা দখল করতে পারেনি বিজেপি। দুষ্যন্ত চৌতালার (Dushyant Chautala) জননায়ক জনতা পার্টির (Jannayak Janata Party)  সঙ্গে হাত মিলিয়েই কুর্সি বাঁচানোর পথে গিয়েছিলেন বিজেপি নেতারা। কিন্তু আসন্ন পুরভোটে জোট বেঁধে নয়, একাই লড়াই করবে পদ্ম শিবির। শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ও পি ধনকড় (OP Dhankhar)। যদিও বিজেপির এই সিদ্ধান্ত নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি জোট শরিক জননায়ক জনতা পার্টির নেতারা।

পঞ্জাব জয়ের পরে জাঠ প্রভাবিত হরিয়ানার দিকে বিশেষ নজর দিয়েছেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ( Arvind Kejriwal)।  ২০২৪ সালের লোকসভা ভোটে হরিয়ানায় বিজেপিকে ধাক্কা দিতে ইতিমধ্যে বিশেষ পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। কৃষি আন্দোলনে পাশে দাঁড়ানোর সুবাদে হরিয়ানার কৃষকদের কাছের দল হয়ে উঠেছে আপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পঞ্জাবে যেমন ঝাড়ু ঝড় উঠেছিল, তেমনই হরিয়ানাতেও ঝাড়ু ঝড় উঠতে পারে।

ফলে আপকে ঠেকাতে এবং নিজেদের প্রভাব অটুট রাখতে আসন্ন পুরভোটে সরকারের জোট সঙ্গী জননায়ক জনতা পার্টির সঙ্গে জোট বাঁধার রাস্তায় বিজেপি হাঁটতে পারে বলে জল্পনা চলছিল। এমনকী রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা জেজেপি নেতা দুষ্যন্ত চৌতালাও চেয়েছিলেন বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়তে। কিন্তু এদিন বিজেপি রাজ্য সভাপতি ওপি ধনকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘দলের জেলা সভাপতিরা চাইছেন নিজেদের একক শক্তিতেই পুরভোটে লড়তে। তাঁদের সেই ইচ্ছাকে মর্যাদা দেওয়া হচ্ছে।’

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ