দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

French Open: আজ দুই রাজার যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ফরাসি ওপেনে আজ মঙ্গলবার হাইভোল্টজ ম্যাচ। কোয়ার্টার ফাইনালে জোকোভিচের (Novak Djokovic) বিরুদ্ধে খেলতে নামবেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। খেলা রাতে। এই ম্যাচ যে প্রেস্টিজ ফাইট (Prestige Fight), তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ, যে হারবেন তাঁকে এবারের মতো ফ্রেঞ্চ ওপেন (French Open) থেকে বিদায় নিতে হবে। আর দুইজনেই যেহেতু রাজা, তাই এই লড়াই তাঁদের দুজনের কাছেই আত্মমর্যাদার লড়াই। যদিও টেনিস প্রেমিকদের একাংশ দুই রাজার যুদ্ধ দেখতে চেয়েছিলেন ফাইনালে।  

এই নিয়ে ৫৯ বারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন আধুনিক টেনিসের দুই তারকা। পরিসংখ্যান বলছে, ৫৮ বারের যুদ্ধে ৩০ বার জিতেছেন সার্বিয়ান তারকা। ৩০ বার জিতেছেন জকোভিচ (Novak Djokovic), ২৮ বার নাদাল (Nadal)। তবে রোলাঁ গারোঁর কোর্টে রাফা (Rafael)অনেকটা জোকোভিচের থেকে এগিয়ে। ঘাসের কোর্ট হলে সুযোগ থাকত ৫০-৫০। ফরাসি ওপেন হওয়ায় পাল্লা ভারি নাদালের।

লক্ষ্য করলে দেখা যাবে, এবার মরসুমে শুরু থেকে ভালো পারফরম্যান্স করে এসেছেন নাদাল (Rafael Nadal)। ইতোমধ্যে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। এই অস্ট্রেলিয়ান ওপেনে খেলার কথা ছিল জোকারেরও। কিন্তু ভ্য়াকসিন (Vaccine) নিয়ে বিতর্কে জড়িয়ে যাওয়ার তার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। ২১তম গ্ল্যান্ড স্লাম জয় করে নতুন রেকর্ড করে ফেলেছেন স্প্যানিশ তারকা।

কিন্তু ফরাসি ওপেনের বাড়তি গ্ল্যামার রয়েছে। এটা অনেকটাই নোবেল সম্মানের মতো। কোনও ব্যক্তি নোবেল পেলে অন্যান্য সম্মান যেন অনেকটাই ফিকে হয়ে যায়। তাই, যে কোনও টেনিস তারকাই ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামেন।   

আরও পড়ুন ফরাসি ওপেন: রুনের কাছে হেরে ছিটকে গেলেন সিসিপাস

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ