দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কনভয় দাঁড় করিয়ে তরুণীর হাতে আকাঁ মা হীরাবেনের ছবি নিলেন মোদি

নিজস্ব প্রতিনিধি, শিমলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister) মঙ্গলবার শিমলা আসবেন সেটা অনেক আগেই ঘোষণ করা হয়েছিল। সেই ঘোষণার শুনে প্রধানমন্ত্রীর (Prime Minister) মা হীরাবেনের ছবি আঁকা শুরু করেন শিমলার এক তরুণি। ইচ্ছা ছিল তিনি নিজে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন তাঁর হাতে আকা ছবি। সেই ইচ্চা পূরণও হয়েছে। প্রধানমন্ত্রী মোদির (Modi) কনভয় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, এই তরুণী সেই রাস্তায় হীরাবেনের আঁকা ছবি নিয়ে দাঁড়িয়েছিলেন।

কনভয়ের যে গাড়িতে মোদি (Modi) ছিলেন, সেই গাড়ি লক্ষ্য করে তরুণী (girl) এক হাতে ছবি ধরে অন্যহাতে মোদিকে থামার জন্য অনুরোধ করেন। গাড়িতে বসে থাকা মোদির চোখ এড়ায়নি। তিনি কনভয় থামাতে বলেন। গাড়ি থেকে নেমে তিনি ওই তরুণীর (Young girl) হাত থেকে তাঁর মা হীরাবেনের আঁকা ছবি সংগ্রহ করেন। কিছুক্ষণ তাদের মধ্যে কথাও হয়। প্রধানমন্ত্রী ওই তরুণী নাম জানতে চান। জানতে চান তার বাড়িতে আর কে কে আছে?  সে কোন ক্লাসে পড়ে?

তরুণী (Young girl) জানিয়েছে, তাঁর বাড়ি শিমলায়। ছবি আঁকতে মাত্র একদিন লেগেছে। অনেকদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল, হীরাবেনের ছবি হাতে এঁকে সেই ছবি সে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবে। সোমবার সেই ইচ্ছা তাঁর পূরণ হয়েছে। সে এও প্রধানমন্ত্রীরও একটা ছবি সে এঁকেছে। শিমলার ডেপুটি কমিশনারের দফতর মারফৎ সেই ছবি দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সেই ঘটনার থেকে এদিনের ঘটনা এই তরুণীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন লক্ষ্য মহিলাদের নিরাপত্তা, নয়া বিধি যোগী সরকারের

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ