Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লার ঘাটতি মেটাতে ২৪ ঘণ্টাই চলবে মালগাড়ি

বিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লার জোগান কমে যাওয়ায় দেশের বহু এলাকায় বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লা পৌঁছে দিতে কোমর বেঁধে নামল ভারতীয় রেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লার জোগান কমে যাওয়ায় দেশের বহু এলাকায় বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রগুলিতে কয়লা পৌঁছে দিতে কোমর বেঁধে নামল ভারতীয় রেল। ২৪ ঘণ্টাই এবার কয়লা পরিবহনের ব্যবস্থা করছে রেল। আপাতত আভ্যন্তরীণভাবে জাতীয় পরিবহন সংস্থা কয়লাকে জরুরি পরিষেবা হিসেবে গণ্য করছে। প্রতিটি জোনকে রেলমন্ত্রক নির্দেশ দিয়েছে কয়লা পরিবহনে ২৪X৭ নজরদারি চালানোর জন্য। পাশাপাশি এও বলা হয়েছে প্রতিটি জোনেই আলাদা করে কন্ট্রোলরুম খুলে প্রতি ঘণ্টায় কয়লার মালগাড়ির অবস্থান জানাতে হবে। রেলমন্ত্রক সূত্রে খবর, গত সোমবার ৪৪০-৪৫০ রেক কয়লা বোঝাই মালগাড়ি চালানো হয়েছে। সাধারণত প্রতিদিন ৪২০ রেক কয়লার মালগাড়ি চালানো হয়। বর্তমানে আরও ২০-৩০ রেক বেশি কয়লা লোড করা হচ্ছে। এবার সেই মালগাড়ি ২৪ ঘণ্টার মধ্যেই বিদ্যুৎকেন্দ্রগুলিতে পৌঁছে দিতে বিশেষ প্রস্তুতি নিল রেল।

রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গত সোমবার ১.৭৭ মিলিয়ন টন কয়লা পরিবহন করা হয়েছে। গত বছর ওই একই সময় যেখানে ১.৪৮ টন কয়লা পরিবহন করেছিল রেল। যদিও বর্তমানে দৈনিক ৫০০ রেক কয়লার চাহিদা রয়েছে দেশে। সেখানে ৪৪০-৪৫০ রেক কয়লা বোঝাই (Loading) করা সম্ভব হচ্ছে প্রতিদিন। মূলত দেশের পূর্বপ্রান্তেই কয়লা উৎপাদন হয়। ফলে এই অঞ্চল থেকেই সারা দেশে কয়লা পৌঁছে দেয় রেল। তাই পূর্ব ও মধ্য রেল জোনের উপর চাপ থাকে কয়লা পরিবহনের। সম্প্রতি রেলমন্ত্রক বিদ্যুৎ ও কয়লামন্ত্রকের সঙ্গে বৈঠক করেছে। সেখানেই রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে এবার ২৪ ঘণ্টাই কয়লা লোড করা হবে রেকগুলিতে। এবং তা দ্রুত বিদ্যুৎকেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রেল। এমনকি যতটা চাহিদা থাকবে ততটাই কয়লা তাঁরা পৌছে দেবে বিদ্যুৎকেন্দ্রগুলিতে।

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত