আরিয়ানের সঙ্গে নিজস্বী তোলা বিজেপি নেতার বিরুদ্ধে লুক আউট নোটিস পুলিশের

আরিয়ান গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে একটি ছবি। আরিয়ানের সঙ্গে নিজস্বী তুলেছিলেন বিজেপি নেতা কিরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি:  শাহরুখ পুত্রের মাদক কাণ্ডে গ্রেফতারি নিয়ে নানা বক্তব্য উঠে এসেছে। যার মধ্যে উল্লেখযোগ্য তথ্য হল মাদক কাণ্ডে গ্রেফতারিতে বিজেপি যোগ। আগেই সেই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিবি নেতা নবাব মালিক। এবার এই ঘটনায় তদন্তে নামল পুণে পুলিশ। প্রমোদতরীতে মাদক কাণ্ডে আরিয়ান সহ বাকিদের গ্রেফতারের সময় ঘটনাস্থলেই এনসিপি আধিকারিকদের ছিলেন দু’জন বিজেপি নেতা। যার মধ্যে একজন আবার আরিয়ানের সঙ্গে নিজস্বীও তোলেন। এবার সেই ব্যক্তির খোঁজে লুক আউট নোটিশ জারি করল পুণে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম কিরণ পি গোসাভি। গত ৩ অক্টোবর বিকেলে মুম্বই থেকে গোয়াগামী যে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরিয়ানকে ধরা হয় বলে অভিযোগ, সেখানে কিরণ ছিলেন। তাঁকেই আরিয়ানদের বিরুদ্ধে অন্যতম পক্ষপাতহীন সাক্ষী হিসেবে ভেবে রেখেছিল মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি। আরিয়ানের মামলায় সাক্ষী হিসেবে যে ন’জনের নাম এনসিবি করেছিল, কিরণ ছিলেন তাঁদের একজন। পুণে পুলিশ জানিয়েছে, কিরণ এখন পলাতক। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, তাই তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করা হয়েছে। একজন বিজেপি নেতাকে কীভাবে মাদক কাণ্ডের সাক্ষী রাখা হল? প্রশ্ন উঠছে। তাই পুলিশের তরফে খোঁজ চালানো হচ্ছে কিরণের।

আরিয়ান গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে একটি ছবি। আরিয়ানের সঙ্গে নিজস্বী তুলেছিলেন বিজেপি নেতা কিরণ। তারপরেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয় সমালোচনা। তখনই এনসিবি বিবৃতি দিয়ে জানায় কিরণ তাদের লোক নয়।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ