মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাসন্তীতে, তদন্তে পুলিশ

মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার হল ধানজমি থেকে। আর তার কাছেই একটি পুকুর থেকে উদ্ধার হল মাথা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার হল ধানজমি থেকে। আর তার কাছেই একটি পুকুর থেকে উদ্ধার হল তাঁর মাথা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানা এলাকার উত্তর মোকামবেড়িয়া অঞ্চলের হাড়ভাঙি এলাকায়। শনিবার সকালে এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়ভাঙি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা শনিবার সকালে মাঠের মধ্যে এক মহিলার মুণ্ডহীন দেহ দেখতে পান। এমন দৃশ্য দেখে থ হয়ে যান তাঁরা। এর পর ওই দেহ যে জমিইয়ে পরে ছিল তার কিছুটা দূরে একটি জলাশয়ে পড়ে থাকতে দেখা যায় ওই মহিলার কাটা মাথা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম তমিনা সরদার মোল্লা। ২৫ বছর বয়স তাঁর। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

স্থানীয়রা জানান্‌ , বাসন্তী থানা এলাকার হাড়ভাঙি এলাকার বাসিন্দা তমিনা সরদার মোল্লার বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু যার সঙ্গে বিয়ে হয় সেই স্বামীর সঙ্গে বনিবনা হত না। ফলে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। বিচ্ছেদের পর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসেন তিনি। পরে আবার অন্য এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তমিনা। কিন্তু দ্বিতীয় বার যাকে বিয়ে করেন তাঁর আরও একটি স্ত্রী ছিল। প্রথম পক্ষের স্ত্রীকে নিয়ে তিনি এলাকা ছেড়ে চলে যান দিল্লিতে। এই কথা জানার পর তমিনা দ্বিতীয় স্বামীর সঙ্গে সঙ্গে বার বার যোগাযোগ করেন। কিন্তু সেই ব্যক্তি তমিনার সঙ্গে থাকতে চাইছিলেন না। তমিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ চায় ওই ব্যক্তি। এর মাঝে ওই মহিলার দেহ উদ্ধার হল ধান জমি থেকে। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দ্বিতীয় স্বামীর সঙ্গে অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?