Loading live market data...
Loading active stocks...
Connecting...

MSP:কৃষকদের জন্য সুখবর, ধানের সহায়কমূল্য় কুইন্টাল প্রতি ১০০ টাকা বৃদ্ধি কেন্দ্রের

ধানের সহায়কমূল্য বেড়ে হল ২০৪০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধানের ( Paddy) সহায়কমূল্য কুইন্টাল প্রতি ১০০ টাকা করে বৃদ্ধি করল কেন্দ্র। এই বৃদ্ধি ২০২২-২৩ অর্থবর্ষে কার্যকর হবে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আর্থিক বিষয়ক ক্যাবিনেট কমিটি (Cabinet Committee on Economic Affairs) বৈঠকে বসে। ওই বৈঠকেই ধানের সহায়কমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। কমিটি প্রস্তাবে সিলমোহড় দেয়। প্রতি কুইন্টাল ১০০ টাকা বৃ্দ্ধির ফলে ধানের সহায়কমূল্য বেড়ে হল ২০৪০ টাকা। আগে ছিল ১৯৪০ টাকা। 

বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘ধানের সহায়কমূল্য বৃদ্ধির ব্যাপারে আর্থিক বিষয়ক ক্যাবিনেট কমিটি বুধবার বৈঠকে বসে। বৈঠকে ধানের সহায়কমূল্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। কমিটি বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দিয়েছে। সাধারণ ধানের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ১০০ টাকা বৃদ্ধির ফলে নতুন দাম বেড়ে হল ২০৪০ টাকা। প্রথম শ্রেণির ধানের ( A grade) ক্ষেত্রে সেটা বেড়ে হল ২০৬০ টাকা। আগে দাম ছিল ১, ৯৬০ টাকা। ‘ পাশাপাশি এদিনের বৈঠকে ধান-সহ ১৪টি খরিফ শস্যের সহায়ক মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। সহায়কমূল্য বৃদ্ধির ফলে অন্নাদাতারা যে অনেকটাই উপকৃত হবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

উল্লেখ করা যেতে পারে, বিগত কিছুদিন রাজধানী দিল্লি সাক্ষী ছিল অন্নদাতাদের আন্দোলনের। তিন দানবীয় আইন প্রত্যাহারের পাশাপাশি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃ্দ্ধির দাবি তোলে। সরকার ওই তিন দানবীয় আইন প্রত্যাহার করে নেয় এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ব্য়াপারে কমিটি গঠনের আশ্বাস দেয়। সেই ঘোষণার কয়েক মাসের মাথায় কেন্দ্র ধানের সহায়কমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিল। 

আরও পড়ুন এমএসপির দাবিতে আন্দোলন চলবে,অবস্থানে অনড় থেকে নয়া হুঁশিয়ারি কৃষকদের 

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ