নবীকে কটূক্তি করার প্রতিবাদে ধুলাগড় ও উলুবেড়িয়ায় অবরোধ বিক্ষোভকারীদের

নবীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বৃহস্পতিবারের পর শুক্রবার ফের অবরোধ হল রাজ্যে। শুক্রবার ধুলাগড় ও উলুবেড়িয়ায় বিক্ষোভ দেখান একদল মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবী হজরত মহম্মদকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য নিয়ে উত্তাল সারা বিশ্ব। তার আঁচ থেকে বাদ যায়নি বাংলা। নবী হজরত মহম্মদকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বৃহস্পতিবারের পর শুক্রবার ফের অবরোধ হল রাজ্যে। শুক্রবার পার্কসার্কাস, ধুলাগড় ও উলুবেড়িয়ায় অবরোধ করে বিক্ষোভ দেখান একদল মানুষ।

বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ে দীর্ঘক্ষণ ধরে  রাস্তা অবরোধ করে একদল মানুষ। তাঁরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। শুক্রবারও প্রায় একই ছবি দেখা গেল উলুবেড়িয়া ও পার্কসার্কাসে। এদিন পার্কসার্কাসের সেভেন পয়েন্টে জমায়েত করেন একদল মানুষ। যার জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শুক্রবার উলুবেড়িয়ার (Uluberia), ধুলাগড়-সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। এদিন চেঙ্গাইলে রেল অবরোধও করেন বিক্ষোভকারীরা। বম্বে রোডের কুলগাছিয়া, পীরতলায় অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। পুলিশও পালটা লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে প্রতিবাদকারীদের হঠানোর চেষ্টা করে। শেষ পাওয়া খবর অনুযায়ী অবরোধ রুখতে বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

উল্লেখ্য নবীকে অপমান করার প্রতিবাদে বৃহস্পতিবার অবরোধের খবর প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে হাতজোড় করে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলন, প্রতিবাদ করতে হলে দিল্লিতে যান, এখানে দয়া করে রাস্তা অবরোধ করবেন না।’  মুখ্যমন্ত্রীর সেই আবেদনের পর বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে নেন প্রতিবাদকারীরা। এর পর শুক্রবার আবার নতুন করে অবরোধের খবর সামনে এল।

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহতের বাড়িতে যেতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা