Prophet Row: বুক ফুঁড়ে ঢুকল ছটি বুলেট, মৃত্যুর সঙ্গে লড়াইয়ে জয় যুবকের

আগামী সপ্তাহে আরও দুটি বুলেট অপারেশন করে বের করবেন চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: প্রবাদেই আছে – রাখে হরি মারে কে। সেটা যে নিছক কথার কথা নয়, সেটা আরও একবার প্রমাণিত হল। পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার (Friday) জুম্মার নমাজ শেষে তপ্ত হয়ে ওঠে রাঁচি। দুই সম্প্রদায়ের মানুষ একে অন্যের ওপর চড়াও হয়। শুরু হয় পাথরবাজি, লুঠপাট। ভাঙচুরের হাত থেকে রক্ষা পায়নি রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি, দোকান-বাজার। ভাঙচুরের পাশাপাশি উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ (police) প্রথম লাঠিচার্জ করে। পরে ফাটায় টিয়ার গ্যাসের সেল। তাতেও অবস্থা নিয়ন্ত্রণ না আসায় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি (firing) চালায়।

বাজার করে বাড়ি ফিরছিলেন আবসার নামে এক যুবক। আচমকাই সে ওই ঝামেলার মধ্যে পড়ে যায়। আচমকাই কে বা কারা গুলি চালায়। পরপর ছটি গুলি (bullet) তাঁর বুক ফুঁড়ে ঢুকে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় আবসারকে নিয়ে যাওয়া হয় রাজেন্দ্রনগর ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে। কার্যত মৃত্যুর সঙ্গে শুরু হয় লডা়ই। চিকিৎসকেরা দ্রুত আবসারকে ভর্তি করে শুরু করে দেয় অপারেশন। আপাতত চারটি বুলেট শরীর থেকে চিকিৎসকেরা বের করতে সক্ষম হয়েছেন। আরও দুটি বুলেট (bullet) এখনও আবসারের বুকে। চিকিৎসকেরা জানিয়েছে, আগামী সপ্তাহে তারা আরও দুটি বুলেট অপারেশন করে বের করে দেবে।

এদিকে, রাঁচি থেকে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে।

আরও পড়ুন নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তপ্ত রাঁচিতে হত দুই, জারি কার্ফু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষন্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন