Bhopal: বিরক্ত করায় চড়, বদলা নিতে চলন্ত বাইক থেকে তরুণীকে ব্লেড হামলা

মুখে ১১৮টি সেলাই পড়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল (মধ্যপ্রদেশ): এক ভয়াবহ ঘটনার সাক্ষী ভোপাল। স্বামীর সামনেই স্ত্রীর মুখে ব্লেড (blade) চালিয়ে দিলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শনিবার। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়। মুখে ১১৮টি সেলাই পড়েছে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, ওই তরুণী শনিবার তাঁর স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন। স্ত্রীকে একটি দোকানে দাঁড় করিয়ে স্বামী গিয়েছিলেন সামান্য দূরে অন্য একটি দোকানে। এই সুযোগে কয়েকজন যুবক ওই তরুণীকে (উত্যক্ত করতে শুরু করে। সেই সঙ্গে চলে কটু মন্তব্য। তরুণী ওই ঘটনার প্রতিবাদ করে। তারপরেও কটূক্তি বন্ধ না হওয়া এক যুবককে সপাটে চড় মারে। যুবকের দল ফিরেও যায়। কিন্তু তারা যে আরও বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সেটা তরুণী বুঝতে পারেন স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে।

বাইকে চেপে স্বামীর বাজার (market)থেকে বাড়ি ফিরছিলেন। ওই যুবকেরা দম্পতির পিছু নেয়। গতি বাড়িয়ে তারা দম্পতির বাইকের কাছে চলে আসে। চলন্ত বাইক থেকে তরুণীর মুখে ব্লেড (blade)চালাতে শুরু করে। একসময় তরুণীর গালে ধারাল ব্লেড (blade)চেপে ধরে। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। মুখে ১১৮টি সেলাই পড়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এলাকার নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা অবিলম্বে ধরা পড়বে।পুলিশ দুষ্কৃতীদের ধরতে তল্লাশি শুরু করেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে যুবকদের ব্যাপারে তথ্য জোগাড়ের চেষ্টা চলছে। 

আরও পড়ুন কিশোরীকে শারীরিক নির্যাতন দুয়ের, চলল লাইভ স্ট্রিমিং

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের