Loading live market data...
Loading active stocks...
Connecting...

রাতে কাঁকড়া শিকারে বেরিয়ে বাঘের মুখে মৎস্যজীবী

গভীর রাতে জঙ্গলে বেরিয়ে ভোর রাত নাগাদ ঝিলা ৪ নম্বর জঙ্গলে ঢুকতে গিয়েছিলেন কালিপদ সরকার। তখনই আক্রমণ করে বাঘ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের সুন্দরবনে বাঘের (ROYAL BENGAL TIGER) হামলায় মৃত্যুর ঘটনা। বাঘের কবলে পড়ে মৃত্যু (DEATH) হয়েছে এক মৎস্যজীবীর। মৃতের নাম কালিপদ সরকার। বয়স আনুমানিক ৬০ বছর। জানা গিয়েছে, রাতে কাঁকড়া (CRAB) শিকার করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। বাঘের হানায় মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও আতঙ্ক।

সুন্দরবন উপকূলীয় থানার ছোট মোল্লাখালি গ্রামের কালিদাসপুর এলাকার ঘটনা। রাতের অন্ধকারে কালিপদ সরকার গিয়েছিলেন কাঁকড়া সংগ্রহ করতে। হঠাৎ আক্রমণ করে দক্ষিণদ্বার। অতর্কিত হানায় মৃত্যু হয় মৎস্যজীবীর। পরে জঙ্গলের গভীর থেকে মৃতের দেহ উদ্ধার করে আনে তাঁর সঙ্গীরা।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ২ মাসের জন্য। তবু জীবিকার তাগিদে রাতের অন্ধকারে মাছ বা কাঁকড়া ধরতে ঢুকে পড়েন অনেকে। আর এমনই করেছিলেন কালিপদ সরকার। ফলে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। আরো জানা গিয়েছে, গভীর রাতে জঙ্গলে বেরিয়ে ভোর রাত নাগাদ ঝিলা ৪ নম্বর জঙ্গলে ঢুকতে গিয়েছিলেন কালিপদ সরকার। তখনই আক্রমণ করে বাঘ। আর তার জেরেই হয়েছে এই মর্মান্তিক পরিণতি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কালিপদ সরকারের দলের মাছ ধরার কোনও বৈধ অনুমতিপত্র ছিল না।

মৃতের সঙ্গীদের কাছ থেকে জানা গিয়েছে, কাঁকড়া ধরার জন্য তাঁরা জঙ্গলে নামতে গিয়েছিলেন। তখনই পেছন থেকে আক্রমণ করে বাঘ। পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে কালিপদের ওপর। তারপর দেহ টানতে টানতে নিয়ে যায় জঙ্গলে। বাঘের হামলায় মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নেমে এসেছে শোকের ছায়া। মাছ শিকার নিয়ে নিষেধাজ্ঞা নিয়ে প্রশাসনের তরফ থেকে সচেতনতা প্রচার চলছে জোর কদমে।

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের