চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তপন কান্দু মামলায় প্রথম চার্জশিট জমা করল সিবিআই

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (TAPAN KANDU) খুনের মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা করল সিবিআই (CBI)। সোমবার চার্জশিট জমা করে সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, তদন্ত এখনও শেষ হয়নি। উল্লেখ্য, গত ১৩ মার্চ গুলি করে খুন করা হয়েছিল তপন কান্দুকে। গত ৪ এপ্রিল এই হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (KOLKATA HIGH COURT)। প্রসঙ্গত, তপন কান্দু খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন বৈষ্ণব। তাঁর রহস্যমৃত্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত।

উল্লেখ্য, গত ১৩ মার্চ ঝালদা শহরের কাছেই সুপারি কিলারদের হাতে খুন হন তপন কান্দু। ঘটনার সময় তপনবাবুরব সঙ্গে হাঁটতে বেরিয়ে ছিলেন নিরঞ্জন বৈষ্ণব৷ কার্যত তাঁর চোখের সামনেই দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে তপনবাবুকে। নিরঞ্জন বৈষ্ণব ছিলেন এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। 

মার্চ মাসের ১৩ তারিখে খুন হন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। মোট ৩টি গুলি লাগে তপনবাবুর শরীরে। এর মধ্যে একটি গুলি লাগে তাঁর মাথায়। রাঁচির হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ঝালদার কংগ্রেস কাউন্সিলরের।  কাউন্সিলর খুন হয়ে যাওয়ার পর তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

প্রসঙ্গত, প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াইয়ের অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছিল তপন কান্দু মামলা। সেই মামলা শুরু করেছিল পুলিশ। ঘটনার পরের দিনেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। উল্লেখ্য, ঘটনার দিন ছিল ১৩ মার্চ। ১৪ মার্চ থানায় অভিযোগ দায়ের করেছিলেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। গত ১৯ মার্চ আদালতে গোপন জবানবন্দিও দিয়েছিলেন পূর্ণিমা। তারপর, গত ৪ মে বুধবার আদালতে গোপন জবানবন্দি দিলেন সুভাষ। 

Published by:

Share Link:

More Releted News:

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ