সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিলেন সওকত মোল্লা

কয়লা পাচার কাণ্ডে দ্বিতীয়বার তলবের পর কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। 

Share:

নিজস্ব প্রতিনিধি:কয়লা পাচার কাণ্ডে দ্বিতীয়বার তলবের পর কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা।  এদিন ১১ টা ১৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন তিনি। কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের তদন্তকারী অফিসার উমেশ কুমার তাঁকে এদিন জিজ্ঞাসাবাদ করবেন।

এর আগে গত ২৭ মে সওকতকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তাঁর পূর্ব নির্ধারিত কাজ থাকায় হাজিরা দেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছিলেন ক্যানিং পুর্বের বিধায়ক। এর পর গত ৯ জুন আবার নোটিশ পাঠায় সিবিআই। ১৫ জুন তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠায়। আর দ্বিতীয়বার পাঠানো সেই নোটিশের প্রেক্ষিতে এদিন নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। বুধবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন ক্যানিং পূর্বের বিধায়ক।

কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার নাম পায় সিবিআই। এর পর সওকতকে জিজ্ঞাসাবাদ করার জন্য বেশকিছু নথি নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আধিকারিকরা জানান, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে জানা যায়, আসানসোল থেকে বেআইনিভাবে কয়লা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হত। নদিয়া জেলায়ও পাচার করা হত কয়লা। যেখানে কয়লা পাচার করা হত সেই জায়গাগুলির তালিকায় নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। ক্যানিংয়ে যে ব্যক্তিদের কাছে এই পাচার করা কয়লা পৌঁছত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সেই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। তাদের সঙ্গে কথা বলে সওকত মোল্লার নাম উঠে আসে বলে জানান সিবিআই গোয়েন্দারা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর