দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

PM Modi: শতবর্ষে পা রাখতে চলেছেন হীরাবেন

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: আর মাত্র দুদিন। আগামী শনিবার, ১৮ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন (Hiraba) শতবর্ষ পূরণ করতে চলেছেন।  সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী তাঁর মায়ের সঙ্গে দেখা করতে যাবেন গান্ধিনগর (Gandhinagar) । ওইদিন আনুষ্ঠানিকভাবে রাস্তার নতুন নামকরণের কথা ঘোষণা করা হবে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রেসান অঞ্চলের একটি রাস্তার নাম পরিবর্তন করে রাখা হবে পুজ্য হীরাবাই মার্গ (Pujya Hiraba Marg)। গান্ধিনগরের মেয়র হিতেশ মাকওয়ানা বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

হিতেশ মাকওয়ানা বলেন, ‘আগামী শনিবার (Saturday), ১৮ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন শতবর্ষে পদার্পণ করবেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে এখানে একটি রাস্তার নাম তাঁর নামে রাখা হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেসান অঞ্চলের একটি রাস্তার নাম রাখা হবে পুজ্য হীরাবাই মার্গ। এখনও পর্যন্ত যা খবর, শনিবার প্রধানমন্ত্রী (Pm) মোদি তাঁর মায়ের সঙ্গে দেখা করতে গান্ধিনগর আসবেন। তিনিই আনুষ্ঠানিকভাবে নতুন রাস্তার নামকরণ করবেন। ’

প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর হাতে গুনে মাত্র কয়েকবার মায়ের সঙ্গে দেখা করতে গান্ধিনগর গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। মায়ে হীরাবেন (Hiraba) থাকেন বড় ছেলে পঙ্কজ মোদির সঙ্গে। তবে মায়ের শতবর্ষপূরণের দিন তাঁর সঙ্গে দেখা করতে গান্ধিনগর যাবেন প্রধানমন্ত্রী মোদি। ওইদিন সেখানে তিনি একটি জনসভায় ভাষণ দেবেন। যাবেন সেখানকার একটি বিখ্যাত মন্দিরে। সেখানে পুজো দিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যাবেন।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ