৬১জন প্রাথমিক শিক্ষকের চাকরি যেতে বসেছে বাংলায়

প্রাথমিক শিক্ষকদের তালিকায় মোট ৬১ জনের নাম রয়েছে, যাঁরা প্রাইভেট টিউশনি করেন। ওই শিক্ষকরা বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে পড়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলগুলিতে এসএসসি’র মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগকে ঘিরে বিস্তর মামলা মোকদ্দমা চলছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। তার মধ্যে বেশ কিছু মামলায় ইতিমধ্যেই আদালত সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে। কেননা ওই সব মামলায় নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযগ উঠেছে এবং আদালতের মনে হয়েছে সেই সব অভিযোগের ভিত্তি রয়েছে। এমনকি আদালতের নির্দেশে ইতিমধ্যেই রাজ্যের এক মন্ত্রীকন্যা সহ প্রায় ৩০০জনের চাকরিও গিয়েছে। এবার এই তালিকায় যোগ হতে পারে আরও ৬১জন শিক্ষক বা শিক্ষিকার নাম। তবে এদের নিয়োগের ক্ষেত্রে কোনও অস্বচ্ছতার অভিযোগ ওঠেনিও। এমনকি তা নিয়ে কোনও মামলাও দায়ের হয়নি। তারপরেও এদের চাকরি যেতে বসেছে প্রাইভেট টিউশনি(Private Tuitions) করার অভিযোগে। কেননা এই অভিযোগের ভিত্তিতে ওই ৬১ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার(Primary Teachers) বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর(School Education Department)। অভিযোগ প্রমাণিত হলে যাবে চাকরি(Service)।

জানা গিয়েছে, যে ৬১ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার বিরুদ্ধে প্রাইভেট টিউশনি করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে সেই সব জেলার ডিআইদের তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে। কেননা, সরকারি স্কুল ও সরকারের আর্থিক অনুদানে চলা স্কুলের শিক্ষক-শিক্ষাকাদের প্রাইভেট টিউশনি সম্পূর্ণ নিষিদ্ধ। এব্যাপারে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের স্পষ্ট নির্দেশিকা দেওয়া রয়েছে। কিন্তু স্কুল শিক্ষা দফতরের কাছে সুর্নিদিষ্ট ভাবে অভিযোগ জমা পড়েছে যে সরকারি নিষোধাজ্ঞা থাকা সত্ত্বেও বেশ কিছু স্কুলের শিক্ষক এখনও প্রাইভেট টিউশনি চালিয়ে যাচ্ছেন। সেই অভিযোগ জানিয়ে সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দফতরে স্মারকলিপি দিয়েছে গৃহশিক্ষকদের একটি সংগঠন। স্মারকলিপির সঙ্গেই গৃহশিক্ষকতা করছেন, এমন সরকারি স্কুলের শিক্ষকদের নামের তালিকা ও স্কুলের নাম লিখিত আকারে জমা দিয়েছেন ওই সংগঠনের প্রতিনিধিরা। এর মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব স্তরই রয়েছে।

সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষকদের তালিকায় মোট ৬১ জনের নাম রয়েছে, যাঁরা প্রাইভেট টিউশনি করেন। ওই শিক্ষকরা উত্তর ২৪ পরগনা, নদীয়া, বীরভূম, পুরুলিয়া ও কোচবিহার জেলার বিভিন্ন স্কুলে পড়ান। স্কুল শিক্ষা ডিরেক্টরেটের প্রাথমিক শিক্ষা বিভাগ ওই সব জেলার প্রাথমিক শিক্ষার ইন্সপেক্টরদের কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কী ব্যবস্থা নেওয়া হল, তা নথি সহকারে রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে জানাতে বলা হয়েছে। যে সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে স্কুল শিক্ষা দফতর একই ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে