আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিন্দিতে সুইসাইড নোট! বালিগঞ্জের সেনা ক্যাম্পে জওয়ানের রহস্যমৃত্যু

নিজস্ব প্রতিনিধি: বালিগঞ্জের সেনা ক্যাম্পের জঙ্গল থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার। পাশেই পড়েছিল একটি সুইসাইড নোট। যেটি হিন্দিতে লেখা, যদিও নোটটি তিনিই লিখেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সেনা জওয়ানের নাম অশোক গারাগাদ, বাড়ি কর্ণাটকের বেলাগামে। দিন কয়েক আগেই উত্তরবঙ্গ থেকে বদলি হয়ে কলকাতায় এসেছিলেন বছর ছত্রিশের ওই জওয়ান। শুক্রবার অর্থাৎ দশমীতে বেলায় ডিউটি ছিল তাঁর। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি ডিউটিতে যোগ দেননি। ফলে তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন ক্যাম্পের জওয়ান ও অন্যান্য কর্মীরা। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি প্রথমে। অবশেষে রাতে সেনা ক্যাম্পের জঙ্গলে মধ্যেই অশোকের ঝুলন্ত দেহটি দেখতে পান তাঁরা। তার দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।

জওয়ানের ঝুলন্ত দেহ দেখামাত্র খবর দেওয়া হয় বালিগঞ্জ থানায়। হিন্দিতে লেখা সুইসাইড নোটটি পরীক্ষা করা হচ্ছে। জওয়ানের হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। তাতে লেখা রয়েছে, তা অবশ্য জানানো হয়নি তদন্তের স্বার্থে। এদিকে খবর দেওয়া হয়েছে অশোকের পরিবারকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁর অন্যান্য জওয়ানকেও। সম্প্রতি বদলি হয়ে কলকাতায় এসেছিলেন অশোক। তাঁর রহস্যজনক মৃত্যুর পিছনে বদলি সংক্রান্ত কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ