বিয়েবাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনা, মৃত ৪

মালদার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকার ঘটনা। মৃতদের বাড়ি ওই থানা এলাকার কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের লানসা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় (ROAD ACCIDENT) মৃত্যু (DEATH) হয়েছে ৪ জনের। তার মধ্যে রয়েছে মহিলা এবং শিশু-ও। মালদার হবিবপুরের ঘটনা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মালদার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকার ঘটনা। মৃতদের বাড়ি ওই থানা এলাকার কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের লানসা এলাকায়। সুকুমার টুডু (৪০), অভিজিৎ হাঁসদা (৪), অমল মাহাতো (৪০) ও তাঁর স্ত্রী শুকুরমণি মাহাতো (৩৫)। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

লানসা থেকে ১২ জন বিয়েবাড়িতে এসেছিলেন। তাঁরা আমন্ত্রিত ছিলেন হবিবপুর থানার মানিকরা এলাকায়। একটি মোটরভ্যানে করে এসেছিলেন বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে। রাতের খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। ফেরার সময় তাঁদের মোটরভ্যানে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। এই দুর্ঘটনাটি ঘটে গোয়ালবাড়ি এলাকায়। জানা গিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। বুলবুল চণ্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পর সেখানেই মৃত্যু হয় অভিজিৎ এবং শুকুরমণির। এরপর ওই দিন রাতে বাকিদের ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় সুকুমার ও অমলের। বাকি আহতরা চিকিৎসাধীন। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে খতিয়া দেখা হচ্ছে মোটর ভ্যান চালক না পিকআপ ভ্যান চালকের ভুলে এই দুর্ঘটনা বা কোন যানে ভুল ছিল, গতি নিয়ন্ত্রণে ছিল কি না। পিকআপ ভ্যানে মাল অতিরিক্ত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক