পুলিশের ফোন নিয়েই পালাল চোর, তাও দিনদুপুরে

চোর বাবাজি দিনদুপুরে সবার চোখের সামনে দিয়ে পুলিশেরই মোবাইল হাতিয়ে তিনি হয়েছেন ধাঁ। তাও যার তার মোবাইল নয়, খোদ দারোগাবাবুর মোবাইল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে পুলিশ ছুঁলে আঠারো ঘা। কিন্তু সেকথা তো চোর(Thief) বাবাজি মানেন না। তাই তিনি পুলিশকেই ধোঁকা দিয়েছেন। দিনদুপুরে সবার চোখের সামনে দিয়ে পুলিশেরই মোবাইল হাতিয়ে(Theft) তিনি হয়েছেন ধাঁ। আর তার পিছনে ছুটে মরছেন উর্দিধারীরা। কিন্তু কোথায় তিনি, খুঁজে খুঁজে হয়রান উর্দিধারীরা। এখন একমাত্র আশা, চোর কোথাও না কোথাও মোবাইল(Mobile) অন করবেই করবে। আর তখনই টাওয়ার লোকেশনে ট্রাক করলেই বোঝা যাবে তিনি আছেন কোথায় লুকিয়ে। আর যদি মোবাইল অন না হয়, যদি তার আগেই তার হাতবদল ঘটে যায়, তখন কী আদৌ চোর ধরা পড়বে। মুখে কুলুপ উর্দিধারীরা। নাহ গপ্পো নয়, খাঁটি সত্যি। এ ঘটনা ঘটেছে এই বাংলার বুকেই। রাজ্যের একপ্রান্তে থাকা পুরুলিয়া(Purulia) জেলার সদর শহর পুরুলিয়া টাউনেই ঘটেছে এই ঘটনা।

পুরুলিয়া টাউন থানার এক পুলিশকর্মী, নাহ না খোদ দারোগাবাবু। তাঁর ফোনটাই গিয়েছে চুরি। এমনকি সেই খোওয়া যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে দিতে থানায় লিখিত আবেদনও জানিয়েছেন দারোগাবাবু। কিন্তু কোথায় ফোন! জানা গিয়েছে, দারাগোবাবুর নাম অনন্ত কুমার দে। তিনি নিজেই জানিয়েছেন, ঘোঙ্গা নাকা চেকিং পয়েন্টের কাছে গাড়ি চেকিং করে জরিমানার কাজে ব্যস্ত থাকার সময় তার মোবাইল ফোনটি পুলিশ জিপের বনেটের ওপর রাখা ছিল। তিনি অসচেতন হতেই তাঁর মোবাইলটি নিয়ে চম্পট দেয় কেউ। সঙ্গে সঙ্গে তিনি ঘটনার কথা জেলা পুলিশ(Police) কন্ট্রোল রুমে জানালেও সেখান থেকেই তিনি জানতে পারেন যে ওই মোবাইলের লোকেশন চিপিদা গ্রামে। সেই খবরের জেরে দারাগোবাবু ওই গ্রামেও হানা দেন। কিন্তু সেখানে চোরের হদিশ মেলেনি। কেননা চোর বাবাজিও ধুরন্ধর। তাও আবার জেনেশুনে পুলিশের মোবাইল চুরি করা। তাই মোবাইলটি রেখে দিয়েছে সে অফ করে। তাই দারাগোবাবুকেও ফিরতে হয়েছে খালি হাতে।

এখন ঘটনা হচ্ছে, দারোগাবাবুর অভিযোগপত্রটিতে একটি বিতর্কিত বিষয় রয়েছে। কেননা সেখানে দারোগাবাবু উল্লেখ করেছেন যে, তিনি নাকা চেকিং পয়েন্টে যাঁদের জরিমানা আদায় করেছিলেন তাদের মধ্যেই কেউ তাঁর মোবাইলটি চুরি করেছে বলে তাঁর অনুমান। যদিও খোদ দারোগাবাবুর মোবাইল দিনের আলোয় চোর নিয়ে পালালো, এটিই এখন হাসির খোরাক হয়ে উঠেছে পুলিশ বাহিনীর অন্দরেই। হাসছেন আমজনতাও। তবে উর্দিবাবুদের দাবি, মোবাইলটি নিয়ে পালালেও চোরের পক্ষে বেশিদূর যাওয়ার সম্ভাবনা খুব কম। ফোনটি অন করলেই টাওয়ার লোকেশনে ট্রাকের মাধ্যমে শীঘ্রই উদ্ধার করে ফেলা হবে। দেখা যাক চোর জেতে না পুলিশ।

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

SRH vs RR, IPL 2026 Eliminator Live: জোফরা আর্চারের দাপট, পর পর উইকেট হারাচ্ছে হায়দরাবাদ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ