বিশিষ্ট শিল্পপতি পালোনজি মিস্ত্রির জীবনাবসান

শিল্পমহলে শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশিষ্ট শিল্পপতি পালোনজি মিস্ত্রি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৯৩ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শিল্পপতি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। চলছিল চিকিৎসাও।  সংস্থার তরফ থেকে তাঁর প্রয়াণের খবর দিতে গিয়ে বলা হয়েছে, সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের মধ্যে ঘুমন্ত অবস্থাতে তাঁর মৃত্যু হয়। পালোনজি মিস্ত্রির জীবনাবসানে শিল্পমহলে শোকের ছায়া। নানা প্রান্ত থেকে বিশিষ্ট এই শিল্পপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

তাঁর হাত ধরেই পালোনজি গ্রুপের আত্মপ্রকাশ, ১৮৬৫ সালে। শিল্পবাণিজ্যে ছয়টি ক্ষেত্রে তাদের ছটি ক্ষেত্রে কার্যত অবাধ বিচরণ। সেই ছয়টি ক্ষেত্র হল ইঞ্জিনিয়ারিং, নির্মাণশিল্প, পরিকাঠামো, রিয়েল এস্টেট, জল, শক্তি এবং ফিনান্সিয়াল সার্ভিস। পালোনজি মিস্ত্রির জ্যেষ্ঠপুত্র টাটা সনসের চেয়ারম্যান ছিলেন (২০১২-২০১৬ পর্যন্ত)। টাটা গোষ্ঠীর সঙ্গে মতবিরোধের জেরে তাঁকে চেয়ারম্য়ান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আর এই বিবাদ সংবাদমাধ্যমের নজর কেড়ে নিয়েছিল। পালোনজি মিস্ত্রি শিল্পমহলে পরিচিত ছিলেন ‘ফ্যান্টম বম্বে হাউজ’ নামে। এই গোষ্ঠীর হাতেই তৈরি হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতর, সিটি ব্যাঙ্কের সদর দফতর, সেল স্টিল প্লান্ট,  দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম।  ২০২১-য়ের ৯ এপ্রিল তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২৮ বিলিয়ন মার্কিন ডলার। 

গুজরাতের একটি পার্সি পরিবারে জন্ম পালোনজি মিস্ত্রির। ২০১৬ সালে শিল্প ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য তাকে দেওয়া হয়েছিল অসামরিক সম্মান পদ্মভূষণ।

আরও পড়ুন CBDT: নতুন চেয়ারম্যান নীতিন গুপ্তা

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!