শিয়ালদহ শাখায় ১০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল, জেনে নিন কখন

পূর্ব রেলের শিয়ালদহ উত্তরের দমদম শাখায় শনিবার গভীর রাত থেকে রবিবার সাড়ে ন’টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার টানা ১০ ঘণ্টার জন্য বন্ধ হতে চলেছে শিয়ালদহের দমদম শাখায় লোকাল ট্রেনের পরিষেবা। পূর্ব রেলের শিয়ালদহ উত্তরের দমদম শাখায় শনিবার গভীর রাত থেকে রবিবার সাড়ে ন’টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। পূর্ব রেল সূত্রে খবর, ব্রিজের গার্ডারিংয়ের কাজের জন্য বিভিন্ন শাখার ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, শিয়ালদহ ও দমদমের মাঝে ২২ নম্বর ব্রিজের গার্ডারিংয়ের কাজ করা হবে। সেই কারণে দশ ঘণ্টা ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার গভীর রাত থেকে রবিবার সাড়ে ন’টা পর্যন্ত দমদম শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এই কাজ চলাকালীন সময়ে বিভিন্ন শাখার মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই সময়ে দূর পাল্লার ট্রেন চলাচলের ক্ষেত্রেও প্রভাব পড়বে। দূরপাল্লার যে ট্রেনগুলি শিয়ালদহ ও কলকাতা আসার কথা রয়েছে ওই সময়ের মধ্যে সেগুলিও মাঝপথে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। যে ৩৮টি ট্রেন বাতিল করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে আপ ও ডাউন লোকাল ট্রেন। তালিকায় রয়েছে হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী, দত্তপুকুর, হাসনাবাদ, বারাকপুর, নৈহাটি, বারাসত, শান্তিপুর, বজবজ, গেদে লোকাল। পাশাপাশি যে এক্সপ্রেস ট্রেনগুলি মাঝপথে দাঁড়িয়ে থাকবে সেগুলির মধ্যে রয়েছে ডাউন গৌড়, দার্জিলিং, কাঞ্চনকন্যা, বালিয়া ও পদাতিক এক্সপ্রেস। কাজের জন্য আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বেশকিছুক্ষণ দেরিতে ছাড়বে।

অন্যদিকে যাত্রীদের জন্য বড় খবর শুনিয়েছে রেল। জুলাই মাসের শুরু থেকেই সব ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনছে রেল। কোভিডের কারণে এই পরিষেবা বন্ধ রেখেছিল ভারতীয় রেল।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ