Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফের অসমবয়সী প্রেম নিয়ে ধারাবাহিক ‘ইন্দ্রাণী’, প্রকাশ্যে টাইটেল ট্র্যাক

অসম বয়সী প্রেমের গল্প নিয়ে কালার্স বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। নাম ভূমিকায় এই ধারাবাহিকে অভিনয় করবেন অঙ্কিতা চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসম বয়সী প্রেমের গল্প নিয়ে কালার্স বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘ইন্দ্রাণী’। নাম ভূমিকায় এই ধারাবাহিকে অভিনয় করবেন অঙ্কিতা চক্রবর্তী। এর আগেও বহু ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। মাঝে বেশ কিছুদিনের বিরতি নিলেও আবারও প্রধান চরিত্রের মাধ্যমে ছোটপর্দায় ফিরছে সে। এই ধারাবাহিকে অসমবয়সী প্রেম প্রত্যক্ষ করবেন দর্শক। আর একই সঙ্গে অঙ্কিতাকেও আবিষ্কার করবেন অন্যভাবে।

ধারাবাহিকে দেখা যাবে একটি নামি হাসপাতালে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকা ইন্দ্রাণী তাঁর কাজে সুনিপুণা। অভিব্যক্তিতে প্রকাশিত হচ্ছে তাঁর ব্যাক্তিত্ব। আর তা দেখেই তাঁকে একবার দেখে পছন্দ হয়ে যায় ওই হাসপাতালের মালিকের নাতির। যে কিনা ইন্দ্রাণীর থেকে বয়সে অনেকটাই ছোট। অন্যদিকে ইন্দ্রাণী বিবাহিতা। তবে দাম্পত্য জীবন সুখের হয়নি তার। স্বামীর সঙ্গে থাকে না সে। রয়েছে একটি বড় মেয়েও। স্বামীর সঙ্গে না থেকেও শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক তার। শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকে সে। চালায় পুরো সংসার। একা রোজগেরে ইন্দ্রাণী কঠিন মুখে অফিসে ঢোকে। আর তাঁকে দেখেই এক পলকে প্রেমে পড়ে যায় বয়সে ছোট অনুরাগী।

 

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

এমন ছকভাঙা গল্প নিয়ে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে আগামী ১৮ জুলাই থেকে তার আগে মুক্তি পেল টাইটেল ট্র্যাক। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওটিই আসলে ‘ইন্দ্রাণী’ ধারাবাহিকের টাইটেল ট্র্যাক। ক্যাপশনে লেখা হয়েছে, ”সমাজের চেনা ছক ভেঙে অন্য এক প্রেমের গল্প বলতে আসছে ইন্দ্রাণী’।  

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি