আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা সাতদিন উর্ধ্বমুখী সেনসেক্স, নিফটিও সর্বোচ্চ উচ্চতায়

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় শেয়ার বাজার সোমবার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। গত সপ্তাহ ধরেই ভালো ব্যবসা হওয়ায় এদিন শেয়ার বাজার সর্বকালীন রেকর্ড গড়ল। বিএসই সেনসেক্স সোমবার থামল ৬১,৭৬৬ পয়েন্টে। যা আগের দিনের তুলনায় ৪৫৯ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেশি। অপরদিকে এনএসই নিফটি দিনের শেষে থামল ১৮,৪৭৭ পয়েন্টে। যা গত দিনের তুলনায় ১৩৮ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেশি। বিএসই মিডক্যাপ ইনডেক্স ০.৯ শতাংশ এবং স্মলক্যাপ ০.৬ বৃদ্ধি পেয়েছে।

এদিন শেয়ার বাজারে সবচেয়ে ভালো ব্যবসা করেছে ইনফোসিস, টাটা স্টিল এবং টেক মহীন্দ্রা। বিএসই সেনসেক্সে এই সংস্থাগুলির শেয়ারের দাম সোমবার ১-৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্ক, আইটিসি এবং মারুতি সুজুকির শেয়ারের দামও বেড়েছে। সেখানে হেভিওয়েট রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার এদিন ০.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নিফটি-তে ধাতব সংস্থাগুলি ভালো ব্যবসা করেছে। নিফটি মেটাল ইনডেক্সে ৪ শতাংশ বৃদ্ধি দেখা যাচ্ছে। হিন্ডালকো, জেএসডব্লু স্টিল, টাটা স্টিল ৩-৫ শতাংশ বৃদ্ধি হয়েছে এদিন। অপরদিকে সোমবার এইচসিএল টেক, এম অ্যান্ড এম, এশিয়ান পেইন্টস বিএসই-তে সবচেয়ে বেশি লোকসান করেছে।

Published by:

Share Link:

More Releted News:

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

বিরাট সঙ্কটে এয়ার ইন্ডিয়া-ইন্ডিগো, দেশজুড়ে বন্ধ হতে পারে উড়ান পরিষেবা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ