কাবাব বানাচ্ছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি

মাঝেমাঝেই আমরা পছন্দমত কাবাব বানিয়ে নিই। কিন্তু বাড়িতে কাবাব বানানোর সময় এই ভুলগুলি করা থেকে বিরত থাকুন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় খাবারে রয়েছে নানা স্বাদ ও বৈচিত্র। তেমনি ভারতীয় খাবারের একটি হল কাবাব। নানা স্বাদ ও নানা ধরণের কাবাবের জুরি মেলা ভার। দেশের বিভিন্ন প্রান্তে এমনকি কলকাতাতেও ছোট ছোট গাড়িতে রাস্তার ধারে পাওয়া যাচ্ছে কাবাব। বাড়িতেও মাঝেমাঝেই আমরা পছন্দমত কাবাব বানিয়ে নিই। কিন্তু বাড়িতে কাবাব বানানোর সময় এই ভুলগুলি করা থেকে বিরত থাকুন। 

প্রথমেই যা মাথায় রাখতে হবে তা হল কাবাব বানানোর আগে মাংসের টুকরো যখন করবেন তখন তার মাপ যেন একদম ঠিকঠাক হয়। মাথায় রাখবেন ছোট-বড় টুকরো মিলিয়ে কাবাবের মাংসের পিস করলে তা সঠিকভাবে না করলে রান্না হতে সমস্যা হয়। স্বাদেও ঘাটতি হয়। মাংসের টুকরো অত্যন্ত ছোট হয়ে গেলে ট্যাব পুড়ে যাওয়ার সম্ভবনা থেকে যায়। শুধু তাই নয় মাংসের টুকরো বড় হলেও সমস্যা। তা পুরোপুরি রান্না হয়না। ভিতরের অংশ কাঁচা থেকে যায়। 

কাবাব বানানোর ক্ষেত্রে ম্যারিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। কাবাব বানানোর আগে ম্যারিনেট করার সময় মশলা ও অন্যান্য জিনিস দেওয়ার ক্ষেত্রে কোনওরকম ভুল করবেন না। মনে রাখবেন যত ভালোভাবে আপনি ম্যারিনেশন করবেন তত সুস্বাদু হবে কাবাব। সম্ভব হলে কাবাবের মাংস ম্যারিনেট করে সারারাত ফ্রিজে রেখে দিন। আর তা না হলে কমপক্ষে ২ ঘন্টা রাখুন ম্যারিনেট করে। 

ওভেনে বা কয়লার আছে স্মোকি ফ্লেভারের কাবাব বানানোর আগে অবশ্যই ভালোভাবে তাতে গলিয়ে রাখা মাখন দিয়ে দেবেন। তাতে কাবাব নরম তো হবেই সঙ্গে তাতে যোগ হবে এক আলাদা স্বাদ। 

অনেকেই কাবাবের সঙ্গে গ্রিলড ভেজিটেবলস পছন্দ করেন । সেক্ষেত্রে পেঁয়াজ, ক্যাপসিকাম কিংবা টমেটো ইত্যাদি একটি পাত্রে কিছুটা মাখন দিয়ে টস করে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে এক আলাদা স্বাদ যোগ করে।

রেস্তোরাঁর মতো কাবাব বানাতে গিয়ে বেশিক্ষণ রান্না করে ফেলবেন না। মনে রাখবেন কয়লার আঁচে আপনি যদি কাবাব বানানোর সময় বেশি পরিমাণে তা পুড়িয়ে ফেলেন তাহলে তার স্বাদ নষ্ট হয়ে যাবে। কাজেই সতর্ক থাকুন। 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে