করোনার দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল ২০ হাজার

লাফিয়ে বাড়ল অ্যাক্টিভ কেস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এটাই বোধহয় হওয়ার কথা ছিল।

করোনার (Covid-19) বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে চিকিৎসকমহল ছিল রীতিমতো আতঙ্কিত। কম বেশ সকলেই ধরে নিয়েছিল, ভাইরাস এবার নিশ্চিন্তে তার খেল দেখাতে শুরু করবে। চিকিৎসকমহলের সেই আশঙ্কা অবশেষে সত্য়ি প্রমাণিত হল। দৈনিক সংক্রমণ পেরিয়ে গেলে ২০ হাজারের ঘর। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত চার মাস বাদে এই প্রথম করোনার (Covid-19)দৈনিক সংক্রমণ ২০ হাজারের ঘর অতিক্রম করল। সময় থাকতে থাকতে সচেতন না হলে, আগামীদিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (১৩.০৭.২২ সকাল আটটা থেকে ১৪.০৭.২২ সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২০,১৩৯ জন। এই নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪, ৩৬, ৮৯, ৯৮৯। একই সময়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি করোনায় সক্রিয় রোগীর (Active case) সংখ্যা এক লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এদিনের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর (Active case) সংখ্যা বৃদ্ধি পেয়েছে ০.৩১ শতাংশ। (৩,৬১৯)।গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,৫৫৭। করোনার সার্বিক চিত্র যে ভয়াবহ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Modi) ঘোষণা করেছেন, ১৫ জুলাই থেকে দেশে শুরু হবে বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া। ১৮ ঊর্ধ্ব প্রত্যেক নাগরিক বুস্টার পাবেন।

আরও পড়ুন ভাতঘুম ভেঙেছে করোনার, একদিনে বলি ৪৫, আক্রান্ত প্রায় ১৭ হাজার

 

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক