মিধিলার Landfall’র আগেই বাংলাদেশে নিখোঁজ ৩০০ মৎস্যজীবী

এদিন দুপুর ৩টের আগেই ঘর্ণিঝড়টি বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার কাছে পায়রা উপকূলে Landfall করেছে। তার আগেই নিখোঁজ হয়েছেন ৩০০ মৎস্যজীবী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে(Bay of Bengal) ঘনীভূত নিম্নচাপ শুক্রবার ভোরেই ঘূর্ণিঝড়ের(Cyclone) রূপ নিয়েছে। দিল্লির মৌসম ভবন থেকে জানানো হয়েছিল মিধিলি(Midhili) নামের ওই ঘূর্ণিঝড় এদিন রাতের মধ্যেই বাংলাদেশের(Bangladesh) মংলা বন্দর ও খেপুপাড়ার মধ্যে দিয়ে মূল স্থলভাগে প্রবেশ করবে। তবে ঢাকার সংবাদদাতা সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর ৩টের আগেই ঘর্ণিঝড়টি বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার(Khepupara) কাছে পায়রা উপকূলে Landfall করেছে। মনে করা হচ্ছে, এদিন রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ের মূল অংশ সম্পূর্ণ ভাবেই স্থলভাগে প্রবেশ করবে।

স্থলভাগে পা রাখার সময়ে এর গতিবেগ উঠেছে ঘন্টায় ৯২কিমি। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় তীব্র জলোচ্ছাস চোখে পড়ছে। ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় উপকূলীয় জেলা, দ্বীপ ও চর এলাকার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুটের বেশি জলোচ্ছ্বাসের মুখে পড়েছে। ঘন্টায় ৩০কিমি বেগে ঝড়ের ঘূর্ণাবর্তটি এগিয়ে চলেছে উত্তর-উত্তরপূর্ব মুখে। একই সঙ্গে খবর মিলেছে, ঝড়ের Landfall’র আগেই বাংলাদেশের বরগুনার ২০টি মাছ ধরার ট্রলার প্রায় ৩০০জন মৎস্যজীবী(Fisherman) সহ গভীর বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে গিয়েছে।  

জানা গিয়েছে, বাংলাদেশের পাথরঘাটা উপজেলার বরগুনা জেলেপল্লীর প্রায় দেড় হাজার মৎস্যজীবী সাগরে মাছ ধরার কাজ করে। সাগরের মোহনা ও গভীর সাগরে যান তাঁরা মাছ ধরতে। ঝড়ের সতর্কবার্তার জেরে সব ট্রলার ফিরে এলেও ২০টি ট্রলারের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি বলেই জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তাঁর দাবি, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় জেলে পল্লীতে সবাই চিন্তায় পড়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে তাঁদের অনুসন্ধান শুরু করে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে ভারতীয় নৌবাহিনীকেও। নিখোঁজদের সন্ধানে কোষ্টগার্ডকেও নামানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও প্রবল ঝড়ের মুখে এখনও কোনও উদ্ধারকাজ শুরুই হয়নি।

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুড় চালাল মাতালরা!

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা