চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নোয়াখালীর ইসকন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৬

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: দুর্গাপুজোর শেষ লগ্নে চৌমুহনীতে ইসকন সহ একাধিক মন্দির ও পুজোমণ্ডপে হামলার ঘটনায় আরও ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হলে নোয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার প্রত্যেককে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

দুর্গাপুজোর সময়ে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের এক পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। দুর্গাপুজোর দশমীর দিন নোয়াখালীর চৌমুহনীতে ইসকন মন্দির সহ একাধিক মন্দিরে আক্রমণ চালায় ইসলামি জঙ্গিরা। পাশাপাশি হামলা চলে হিন্দুদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে। ঘটনায় প্রাণ হারান ইসকন মন্দিরের দুই স্বেচ্ছাসেবক। ওই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন হিন্দুরা। একাধিক মানবাধিকার সংগঠনও হামলার নিন্দা করে।

মন্দিরে হামলার ঘটনার তদন্তে নেমে চার বিএনপি নেতা সহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। হামলার ঘটনায় নাম জড়ায় বিএনপি’র শীর্ষ নেতা বরকতউল্লাহ বুলুর। যদিও হিন্দুদের উপরে হামলার ঘটনায় তাঁর যোগাযোগ থাকার কথা অস্বীকার করেছেন বিএনপির শীর্ষ নেতা। ধৃতদের জেরা করে আরও বেশ কয়েকজনের নাম জানতে পারেন তদন্তকারীরা। বুধবার রাতে বেগমগঞ্জ ও কবিরহাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা এবং র‍্যাবের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে আরও ৬ অভিযুক্তকে গ্রেফতার করে।

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জানিয়েছেন, বেগমগঞ্জ থানায় গত ১৮ অক্টোবর দায়ের হওয়া মামলাতেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে। মন্দির হামলার ঘটনায় যারা জড়িত তাদের কাউকেই রেয়াত করা হবে না।

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ