কেরিয়ারে নয়া মোড়, বাংলাদেশে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী সায়ন্তিকা

দুই বাংলার দর্শকদের কাছেই ফেভারিট। এবার বাংলার আরও এক অভিনেত্রী বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখাতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক দশক ধরেই ঢালিউড-টলিউড যৌথ উদ্যোগে বহু চলচ্চিত্র উপহার দিয়েছে দুই বাংলার দর্শকদের। ঢালিউডের তারকারা যেমন কলকাতায় এসে তাঁদের পসার জমাচ্ছে, তেমনি কলকাতার তারকারাও ঢালিউডে গিয়ে নিজেদের পসার জমাচ্ছে। দুই বাংলাই মাঝে মধ্যে এক হয়ে যায়। আর তাদের তারকারাও দর্শকদের কাছে বেশ পছন্দের।

যেমন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, ফেরদৌস, নুসরত ফারিয়া, মাহিয়া মাহি, জয়া আহসান কলকাতার দর্শকদের কাছে বেশ পরিচিত নাম, তেমনি কলকাতার ঋতুপর্ণা, শ্রাবন্তী, মিমি বাংলাদেশী দের কাছে বেশ পছন্দের তারকা। দুই বাংলার দর্শকদের কাছেই ফেভারিট। এবার বাংলার আরও এক অভিনেত্রী বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখাতে চলেছেন। যিনি এই মুহূর্তে আবার তৃণমূলের পাওয়ারফুল নেত্রী। হ্যাঁ, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি দলের কাজে তিনি। প্রতি সপ্তাহেই 

বাঁকুড়ায় যেতে হয় তাঁকে। কিন্তু দলের কাজ সামলে আর ছবি করতে পারছেন না তিনি। যদিও প্রচুর প্রস্তাব পাচ্ছেন। এমনকি বাংলাদেশের ছবির প্রস্তাবও পেয়েছেন তিনি, জল্পনায় খুব শীঘ্রই অভিনেত্রী বাংলাদেশে পাড়ি দিতে চলেছেন। ইতিমধ্যেই টলিউড অভিনেত্রী ইধিকা পাল শাকিব খানের সঙ্গে প্রিয়তমায় অভিনয় করে এলেন। সেখানেও বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। তবে এবার কোনো যৌথ প্রযোজনার ছবি নয়। বরং বাংলাদেশের নিজস্ব বড় প্রযোজনা সংস্থার ছবিতেই অভিনয় করতে চলেছেন সায়ন্তিকা। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। মূলত মূলধারার বাণিজ্যিক ছবি। তাঁর বিপরীতে দেখা যেতে পারে ও পার বাংলার জনপ্রিয় অভিনেতা জায়েদ খানকে। ছবিটির পরিচালক তাজু কামরুল। তবে এই বিষয়ে কোনো অনুষ্ঠানিক ঘোষণা করেননি অভিনেত্রী। চলতি মাসেই ছবির শুটিংয়ের জন্য বাংলাদেশে পাড়ি দেবেন সায়ন্তিকা।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস