চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ছেলে-মেয়েকে নিয়ে একা বাড়িতে’, উত্তাল বাংলাদেশে আতঙ্কে দিন কাটছে পরীমণির

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কোটা সংস্কারের আন্দোলন শেষ পর্যন্ত পরিণত হল রক্তস্রোতা রাজনৈতিক পালাবদলে। গত কাল সোমবার বাংলাদেশের উত্তাল পরিস্থিতি দেখে পদত্যাগ করে ভারতে পালিয়ে এসেছেন শেখ হাসিনা। এরপরেই শুরু হয়েছে হরতাল, শেখ হাসিনার বাসভবন লুঠপাট থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া-সহ একাধিক কাণ্ড ঘটান বিক্ষোভকারীরা। যে ছবি ও ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এখন প্রশ্ন কে হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

এদিকে শেখ হাসিনা পালিয়ে যেতেই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা BNP নেত্রী খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে সংসদভবনও ভেঙে দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। এই উত্তাল বাংলাদেশকে শান্ত করার নানারকম ডাকও দিচ্ছেন বাংলাদেশের তারকারা। এর মধ্যেই নিজের স্বাধীনতা কাড়ার কথা স্মরণ করে সোমবার গর্জে উঠেছিলেন পরীমণি। ২০২১ সালে ৫ অগস্ট মাদক পাচার কাণ্ডে জেলে গিয়েছিলেন পরীমণি। সেই সময়টা খুব খারাপভাবেই কেটেছিল পরীমণির। স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছিল তাঁর। সেই প্রতিশোধের আগুন এখনও দগদগ করে জ্বলছে তাঁর মাথায়। বাংলাদেশের এমনি সহিংস আন্দোলন যেন তাঁর মাথায় প্রতিশোধের আগুন নিভিয়ে দিল।

ফেসবুকে পরীমণি স্পষ্ট লিখেছিলেন, ”তিন বছর আগে এই ৫ আগষ্ট যে ভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলো……..প্রকৃতি হিসেব রাখে মা।” এবার তিনি এরকম অবস্থায় কেমন আছে দেশে সেটি একটি সংবাদমাধ্যমকে জানালেন। জানালেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে প্রথম থেকেই ছিলেন পরীমণি। এখনও তাঁর মন অশান্ত। বাড়িতে ছেলেমেয়েকে নিয়ে একা বসে আছেন। রাস্তায় একটাও লোক নেই। কী হবে জানেন না। দমবন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন, তাঁদের দাবি পূরণ হওয়া মাত্রই যেন বিক্ষুদ্ধেরা সংযত হন। সঙ্গে সোমবার বিকেলে পরীমণি ফেসবুকে লিখেছেন, ‘শান্তি চাই! লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না! দেশের রক্তপাত দেখতে আর চাই না। ভাবুন, বাড়ির বারান্দায় পর্যন্ত দাঁড়াতে পারছি না! এ ভাবে থাকা যায়!”

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ