‘মুক্তিযুদ্ধে গণহত্যাকারী জামায়াতের সঙ্গে জোট চাই না’, নাহিদকে চিঠি এনসিপির ৩০ বিদ্রোহী নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর দোসর হয়ে গণহত্যা ও গণধর্ষণের মতো ন্যক্কারজনক কাজে সংগঠিত জামায়াতে ইসলামীর সঙ্গি জোটে আপত্তি জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির ৩০ সদস্য। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে দেওয়া এক চিঠিতে ওই ৩০ নেতা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় নিরীহ বাংলাদেশিদের গণহত্যার দায়ে যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের সঙ্গে জোট গড়া রাজনৈতিক আত্মহত্যার সামিল হবে। ফলে জোটের সিদ্ধান্ত থেকে সরে আসুন।’ যদিও দলের অন্দরে শুরু হওয়া বিদ্রোহকে আমল দিচ্ছেন না এনসিপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক তথা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেত্রী সামান্তা শারমিন। শনিবার রাতে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আগামিকাল রবিবারই (২৮ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা হবে। যারা এই জোট মানবেন না, তারা চাইলে দল ছাড়তে পারেন।’

শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে থাকা ছাত্র নেতৃত্বকে দিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে নয়া রাজনৈতিক দল গঠন করিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। শুধু তাই নয়, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যাতে খালেদা জিয়ার দল বিএনপি ক্ষমতায় আসতে না পারে, তার জন্য জামায়াতে ইসলামী ও এনসিপিকে জোট বেঁধে ভোটে লড়ার নির্দেশ দিয়েছেন আইএসআইয়ের শীর্ষ পদাধিকারীরা। ভারত বিদ্বেষী দুই দলকে একই ছাতার তলায় আনতে বিশেষ ভূমিকা নিয়েছেন ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের উপরাষ্ট্রদূত মোহাম্মদ ওয়াসিফ।

মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা ও গণধর্ষণে জড়িত দলের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত মানতে পারেননি এনসিপির সিংহভাগ নেতা-নেত্রী। এদিনই দল থেকে ইস্তফা দিয়ে সংসদ নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়ার ঘোষণা করেছেন দাপুটে নেত্রী তাসনিম জারা। তার পরেই দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি পাঠিয়ে জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুরসালীন, সংগঠক রফিকুল ইসলাম আইনী-সহ ৩০ নেতা। চিঠিতে তাঁরা লিখেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতাবিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান—বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। আমরা অত্যন্ত আশঙ্কার সাথে লক্ষ্য করেছি, যখনই এই জোটের সম্ভাবনার খবর সংবাদমাধ্যমের  সামনে এসেছে, এর পরপরই আমাদের সমর্থনে থাকা কর্মী-সংগঠকসহ একটা বড়সংখ্যক মানুষ আমাদের দলের প্রতি তাঁদের সমর্থন সরিয়ে নিতে উদ্যত হয়েছেন। যদি আমাদের সমর্থন করা মধ্যপন্থী এবং নতুন রাজনীতি প্রত্যাশা করা মানুষেরা সমর্থন সরিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে পার্টির মধ্যপন্থী সমর্থক ভিত্তি হারাব।’

গত ১৭ মাস ধরে জামায়াতে ইসলামীর সশস্ত্র শাখা ইসলামী ছাত্র শিবির এনসিপিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চালিয়েছে বলে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বিগত এক বছর ধরে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভিতরে গুপ্তচরবৃত্তি ও সাবাতোজ, এনসিপির ওপর বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও আমাদের ছাত্রসংগঠনের নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সর্বোপরি, ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত হয়ে উঠেছে।’

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

প্রবল গরমে শক্তির পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়