১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা বাঘা সিদ্দিকীর দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিল মুক্তিযুদ্ধের সময়ে গঠিত কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের ওরফে বাঘা সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলের তরফ থেকে জানানো হয়েছে, ‘নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়ায় দলের তরফ থেকে সংসদ ভোটে কোনও প্রার্থী দাঁড় করানো হচ্ছে না।’

মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানি কাদের সিদ্দিকী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। ১৯৭৫ সালের ১৫ অগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পরে তিনি ঘাতকদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। পরে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। দিল্লি ও কলকাতায়  বেশ কয়েক বছর রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পরে ভারতের পাট চুকিয়ে স্বাধীন বাংলাদেশে ফেরেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রথমে যুক্ত হন। পরে দলনেত্রী শেখ হাসিনার সঙ্গে মনমালিন্যের কারণে ১৯৯৯ সালে আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ নামে নয়া দল গঠন করেন। বঙ্গবন্ধুর অনুসারী হিসাবে বরাবর নিজেকে দাবি করলেও মুজিব কন্যার আন্যতম সমালোচক হিসাবেই পরিচিত হয়ে উঠেছিলেন। পরে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে জোট গড়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইও করেন।

গত বছর ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের পরে বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেয় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সন্ত্রাসীরা। ওই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছিলেন কাদের সিদ্দিকী। চলতি বছরের ১৫ অগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে ৩২ ধানমন্ডির বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে এনসিপি ও জামায়াতের সন্ত্রাসীদের হাতে নিগৃহীতও হয়েছিলেন। ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় যেখানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর নাম উচ্চারণ নিষিদ্ধ হয়েছে, সেখানে বার বার স্বাধীনতা যুদ্ধ ও শেখ মুজিবের জয়গান গেয়ে চলেছেন।

স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে ভোটে লড়তে না দেওয়া হলে তার দলও যে নির্বাচন বয়কট করবে, সেই আভাস আগেই দিয়েছিলেন বাঘা সিদ্দিকী। এদিন দলের তরফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার জানান, ‘দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বর্ধিত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  গত জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বিদায়ী সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের। কিন্তু অন্তর্বর্তী সরকার এখনও সেই ধরনের নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারেনি। পূর্ববর্তী সরকারের সময়কার অনিয়ম ও সঙ্কটের ধারাবাহিকতা বজায় রয়েছে।’

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের