চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেজেছে যুদ্ধের বাদ্যি, নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের বাদ্যি বেজে উঠেছে। নাগরিকদের প্রাণে বাঁচাতে অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ। এবার একই পথে হাঁটল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। ইউক্রেনে বসবাসরত সমস্ত নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের নাগরিকদের  ইউক্রেনের মাটিতে পা না রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে বাংলাদেশের কোনও দূতাবাস নেই। পড়শি দেশ পোল্যান্ডে অবস্থিত দূতাবাসের মাধ্যমেই ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হয়। তাই ইউক্রেনে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছেন পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শীর্ষ আধিকারিকরা।

মঙ্গলবার দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে ইউক্রেন ছেড়ে বাংলাদেশি নাগরিকরা অন্য কোনও দেশে চলে যান। যদি অন্য কোনও দেশের ভিসা না পাওয়া যায়, সেক্ষেত্রে বাংলাদেশে ফিরে যান। যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও বাংলাদেশী যেন ইউক্রেনের মাটিতে পা না রাখেন।

ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যাতে দ্রুত যোগাযোগ করা যায় ও তাঁদের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, সেই জন্য যোগাযোগ সংক্রান্ত যাবতীয় তথ্যও পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে জানানোর অনুরোধ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি সঙ্ঘাতের উপরে তীক্ষ্ন নজর রাখা হচ্ছে। ইউক্রেনে বসবাসকারী দেশের কোনও নাগরিক যাতে বিপদে না পড়েন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পোল্যান্ডে অবস্থিত দূতাবাসের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ