জোর ধাক্কা বিএনপি’র, ঋণখেলাপি হওয়ায় ভোটে লড়তে পারবেন না কুমিল্লা-৪ আসনের প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের আগেই জোর ধাক্কা খেল তারেক রহমানের বিএনপি। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সঠিক সময়ে পরিশোধ করতে না পারায় কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ভোটে দাঁড়ানোর উপরে স্থগিতাদেশ দিল চেম্বার আদালত। উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামীর সমর্থনে লড়ছেন শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের অন্যতম পাণ্ডা হাসনাত আবদুল্লাহ। বিএনপির অভিযোগ, জাময়াতের সমর্থিত প্রার্থীকে জেতাতে আদালতকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোল্লা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। যিনি মঞ্জুরুল আহসান মুন্সীর ভোটে দাঁড়ানোর উপরে স্থগিতাদেশ জারি করেছেন সেই চেম্বার আদালত বিচারপতি রেজাউল হক জামায়াত ইসলামীর রোকন (সদস্য)।

কুমিল্লা-৪ আসনের প্রাক্তন সাংসদ মঞ্জুরুল আহসন মুন্সী ব্যবসার জন্য প্রিমিয়ার ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি বলে অভিযোগ। বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনও ঋণখেলাপি প্রার্থী হতে পারেন না। বিএনপি প্রার্থী যাতে ভোটে লড়তে না পারেন তার জন্য আসরে নেমেছিল জামায়াতে ইসলামী এবং ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিনা ভোটে যাতে হাসনাত আবদুল্লাহ প্রার্থী হতে পারেন তার জন্য প্রিমিয়ার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে দিয়ে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলা করিয়েছিলেন।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এ কে এম রবিউল হাসান মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করেছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি চেম্বার আদালতের বিচারপতি তথা জামায়াতে ইসলামীর সদস্য রেজাউল হকের দ্বারস্থ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একতরফা শুনানির পরেই বিচারপতি  বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত রাখার রায়ের উপরে স্থগিতাদেশ দেন। এর ফলে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের