কলকাতার অরবিন্দ ভবন হস্তান্তরের অনুরোধ বাংলাদেশের

বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ওই অনুরোধ জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে কলকাতার আট নম্বর থিয়েটার রোডে বিপ্লবী অরবিন্দ ঘোষের স্মৃতিবিজড়িত বাড়িতেই খোলা হয়েছিল মুজিবনগর সরকারের কার্যালয়। আর ওই বাড়িতেই বসেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামরা। মুক্তিযুদ্ধের বহু স্মৃতিবিজড়িত ওই বাড়ি হস্তান্তরের জন্য ফের মোদি সরকারের কাছে অনুরোধ জানাল শেখ হাসিনা প্রশাসন। আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয়কুমার ভার্মাকে ওই অনুরোধ জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের (বর্তমানে শেকসপিয়ার সরণি) বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ। বর্তমানে ওই বাড়িটি অরবিন্দ ভবন হিসেবেই পরিচিত। স্বাধীনতা সংগ্রামের সময়ে ওই বাড়িতে খোলা হয়েছিল অস্থায়ী মুজিবনগর সরকারের কার্যালয়। যদিও বর্তমানে ওই বাড়িটিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনও চিহ্ন নেই। শেখ হাসিনা সরকার চাইছে, বাড়িটি অধিগ্রহণ করে মুক্তিযুদ্ধ সংক্রান্ত সংগ্রহশালা হিসেবে গড়ে তুলতে। যাতে ভবিষ্যত প্রজন্ম ওই সংগ্রহশালা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসামান্য লড়াইয়ের কথা জানতে পারে।

অন্যদিকে, এদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বিজয় দিবস উপলক্ষে ভারতে যাচ্ছেন ৩০ জন মুক্তিযোদ্ধা। পাশাপাশি বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় আসছেন মুক্তিযুদ্ধের সময়ে লড়াইয়ে সামিল হওয়া ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিকরা। মুক্তিযুদ্ধে আত্মবলিদান দেওয়া ভারতের মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস