এই মুহূর্তে

ইউনূসের দৌলতে পাকিস্তানপন্থীদের ‘আচ্ছে দিন’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদও ছাত্রশিবিরের দখলে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীন বাংলাদেশের বিরোধিতাকারী রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় ‘আচ্ছে দিন’ চলছে পাকিস্তানপন্থী জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদও কব্জা করল ‘রগকাটা’ শিবির হিসাবে পরিচিত ছাত্র সংগঠনটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৫টি পদের মধ্যে ২১টিতেই জয়ী হয়েছে নিজেদের পাকিস্তানপন্থী হিসাবে পরিচয় দেওযা ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন যিনি সেই আবদুর রশিদ জিতুও দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার পক্ষে দীর্ঘদিনই সরব। খোদ রাজধানীর বুকে দুটি নামী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ পাকিস্তানপন্থীদের দখলে যাওয়ায় অনেকেই অশনিসঙ্কেত দেখেছেন।

গত বছর ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশের শাসনক্ষমতা হাতছাড়া হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। প্রাণ বাঁচাতে তিনি দিল্লি পালিয়ে যান। সেনাপ্রধান তথা জামায়াত ইসলামীর কট্টর সমর্থক জেনারেল ওয়াকার উজ জামানের সমর্থনে তদারকি সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তথা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূস। পুলিশ-প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগের শীর্ষ পদে বেছে-বেছে বসানো হয় ‘রাজাকার’ পরিবারের সন্তানদের। শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ করা হয় আলবদর বাহিনীর অন্যতম সদস্য সিআর আবরারকে। আর দায়িত্ব নিয়েই তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ নানা পদে পাকিস্তানপন্থী ও জামায়াত ইসলামীর সদস্যদের নিয়োগ করতে থাকেন। একসময়ে যে কুখ্যাত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের (দেশের সাধারণ মানুষের কাছে রগকাটা শিবির হিসাবে পরিচিত) সশস্ত্র ক্যাডাররা বিশ্ববিদ্যালয়গুলিতে ঢুকতে পারত না, তারাই বুক ফুলিয়ে দাপট দেখিয়ে চলেছে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে দিতে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার যে গোপন এজেন্ডা চালু করেছে তা বাস্তবায়িত করতে ছাত্র সংসদগুলি জামায়াতপন্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিকল্পনামতোই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট নিয়ে প্রহসন চালায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল। ওই নির্বাচন হওয়ার পরেই শুরু হয়েছিল ভোট ঘটনা। প্রায় তিনদিন ধরে চলে গণনা। কারচুপির অভিযোগ এনে খালেদার দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল-সহ আরও একাধিক ছাত্র সংগঠন ভোটের মাঝপথে সরে দাঁড়ানোর ঘোষণা করে। গণনায় কারচুপির অভিযোগ তুলে ইস্তফা দেন নির্বাচন কমিশনের দুই সদস্যও। টানা তিনদিন ধরে গণনার পরে শনিবার রাতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। জল্পনা সত্যি করে সাধারণ সম্পাদক-সহ ছাত্র সংসদের ২৫টির মধ্যে ২১টিতেই জয়ী হন জামায়াতপন্থী ছাত্র সংগঠনের প্রার্থীরা।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ