ভারাক্রান্ত হৃদয়ে আপনার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, মোদিকে সমবেদনা শেখ হাসিনার

প্রেরণাদাত্রী এবং পরামর্শদাত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র জীবনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের (INDIA) প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির প্রয়াণের পরে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের (BANGLADESH) প্রধানমন্ত্রী (PM) শেখ হাসিনা। তিনি লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি’। শোকবার্তায় উল্লেখ রয়েছে, হীরাবেন মোদি ‘গর্বিত মা’। উল্লেখ্য রয়েছে, ‘সারল্য’, ‘পবিত্রতা’র মত শব্দও।

বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, মায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক এবং মায়ের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অনুকরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। লিখেছেন, ‘আপনার এই সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে’। এই মূল্যবোধকে সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে বলেও লিখেছেন তিনি। লিখেছেন, একজন মা প্রেরণাদাত্রী এবং পরামর্শদাত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র জীবনের প্রতিটি ধাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। শোকবার্তায় শেখ হাসিনা হীরাবেন মোদি’র আত্মার শান্তিকামনা করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, শোকের এই সময়ে প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবার, বন্ধুবান্ধব সহ যারা তাঁর গৌরবময় জীবন দেখেছেন ও আশির্বাদ ধন্য হয়েছেন তাঁদের সকলের প্রতি সমবেদনা।

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে