এই মুহূর্তে

দিল্লি বা ইসলামাবাদ নয়, প্রধানমন্ত্রী হিসাবে তারেক প্রথম সফরে যেতে পারেন পাহাড়ি দেশে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান কোন দেশে প্রথম যাবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। শপথ নেওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ থেকে শুরু করে অনেক দেশের প্রধানমন্ত্রীই সফরের জন্য খালেদা পুত্রকে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, উপমহাদেশীয় রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে এবং বিতর্ক থেকে দূরে থাকতে প্রথম সফরে দিল্লি-ইসলামাবাদ কিংবা বেজিংকে বেছে নিচ্ছেন না তারেক। পরিবর্তে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশকে বেছে নিতে চলেছেন।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০ বছর বাদে সরকার গড়েছে বিএনপি। ক্ষমতা দখল করতে না পেরে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর তরফে গুজব ছড়ানো হচ্ছে, ভারতের সঙ্গে কারচুপি করেই ক্ষমতায় ফিরেছেন তারেক। পাতানো নির্বাচনের আয়োজন করা হয়েছে। ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’, আওয়ামী লীগ ও বাংলাদেশ সেনার যোগসাজশেই ক্ষমতা দখল করেছেন তারেক।

যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভোটে ভরাডুবির লজ্জা ঢাকতেই এমন অভিযোগ করে চলেছেন জামায়াতে ইসলামী নেতৃত্ব ও তাদের সঙ্গীরা। তবে বিষয়টিকে এত হাল্কা করে নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক। সূত্রের খবর, তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ‘দিল্লি কিংবা ইসলামাবাদ নয়, প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া ভূটানে যেতে যান।’ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ‘তারেক রহমান এখনও বিদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আগামী ২৬ মার্চের পরেই তিনি বিদেশ সফরে যেতে পারেন।’ উল্লেখ্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন প্রতি বারই নয়াদিল্লি সফরের মাধ্যমে তাঁর বিদেশ সফর শুরু করতেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসাবে দায়িত্ব পেলেন কলকাতা দূতাবাসের প্রাক্তন আধিকারিক

তারেকের হস্তক্ষেপে এক ঘন্টার মধ্যেই অপহরণকারীদের খপ্পর থেকে উদ্ধার ছাত্র

ইউনূসের নিয়োগ করা বাংলাদেশের পুলিশ প্রধানের চাকরি খেলেন তারেক

রাষ্ট্রপতিকে বন্দি বানানোর জের, মোল্লা ইউনূসের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা

মোল্লা ইউনূসের নিয়োগ করা ১২ পাকিস্তানপন্থী সচিবকে গলা ধাক্কা দিলেন তারেক

বিয়ের টোপ দিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ‘সা রে গা মা’, খ্যাত গায়ক নোবেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ