আমেরিকার চাপে ইসলামি জঙ্গি আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: কদিন ধরেই নানা ঘটনায় আলোচিত নাম মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী। এবার তাকে গ্রেফতার করার খবর জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ‌। আতাউর রহমান বিক্রমপুরীর গ্রেফতার নিয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মহম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়।

এদিকে এই আতাউর রহমান বিক্রমপুরী প্রথম আলো, ছায়ানট, উদীচী, বঙ্গবন্ধুর বাড়িতে হামলার নেতৃত্বে ছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল। মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর অনুগামীরা তার বিষয়ে ফেসবুকে লেখালেখি করছিলেন। ভৈরব থেকে বাসে করে আসার পথে বাস থামিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে তার অনুগামীদের দাবি। আমেরিকার চাপে ইসলামি জঙ্গি আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করতে বাধ্য হল ইউনূস সরকার বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করে তাকে জিএমপিতে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই বিষয়ে তালেবুর রহমান বলেন, নরসিংদী থেকে আতাউর রহমানকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এছাড়া ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার বলেন, আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশনের নির্দেশ আছে। সেটা জিএমপি নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মহম্মদ আবদুল্লা আল মামুন বলেন, আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–১–এ রাখা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ