চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঢাকার পর এবার খুলনায় থেঁতলে খুন প্রবীণ সাংবাদিককে, রূপসা সেতুর নিচে মিলল লাশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের পোষ্যভৃত্য তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় সাংবাদিকদের বধ্যভূমি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। কয়েক দিন আগেই ঢাকার অদূরে মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হয়েছিল প্রবীণ হিন্দু সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ। আর এবার খুলনার রূপসা নদীর উপরে নির্মিত রূপসা সেতুর নিচ থেকে উদ্ধার হল আরও এক প্রবীণ সাংবাদিকের লাশ। নিহতের নাম ওয়াহেদ-উজ-জামান বুলু। ষাট বছর বয়সী প্রবীণ সাংবাদিকদের দেহে আঘাতের চিহ্ন মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ‘নিহত বুলুর মুখ ভারী কোনও বস্তু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল। দুটি হাত-ই ভাঙা ছিল। শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।’ বুলুর নৃশংস খুনের পরে আতঙ্কিত হয়ে পড়েছেন খুলনার সাংবাদিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘শিববাড়ি মোড়ের বুলু ভাই’ হিসেবেই স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন ওয়াহেদ-উজ-জামান বুলু। গতকাল রবিবার (৩১ অগস্ট) সকালে বাড়ি থেকে বের হন তিনি। দুপুর থেকে তাঁর মোবাইল বন্ধ ছিল। পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু হয়। সন্ধ্যায় স্থানীয় লোকজন রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেসমেন্ট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ির সদস্যরা খবর দেন নৌ পুলিশকে। এরপর নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্র দেখেই বুলুর দেহ বলে নিশ্চিত হন নৌ পুলিশের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা গিয়ে দেহ শনাক্ত করেন।’

দীর্ঘ সাংবাদিকতার জীবনে বুলু চ্যানেল ওয়ান, ইউএনবি, আজকের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহ পত্রিকায় কাজ করেছেন। মৃত্যুর আগে পর্যন্ত দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।  পাশাপাশি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। নিহতের ছোট ভাই আনিসুজ্জামান দুলু সাংবাদিকদের বলেছেন ‘দাদার স্ত্রী গত তিন মাস ধরে নিখোঁজ। ফলে খানিকটা মানসিক চাপে ছিলেন। তবে চাপ থাকলেও তার মৃত্যু স্বাভাবিক নয়। আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ