দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোটা আন্দোলনের জের, লিটনদের অনুশীলন বন্ধ রাখল বিসিবি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেশ কয়েকদিন শান্ত থাকার পরে ফের কোটা সংস্কার আন্দোলন ঘিরে রক্তাক্ত বাংলাদেশ। আজ রবিবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হচ্ছে ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি। আর ওই কর্মসূচির জেরে নাজমুল হাসান শান্তদের অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড় ও কোচদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে শনিবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির শীর্ষ কর্তারা।

পাকিস্তানের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজের জন্য রবিবার (৪ অগস্ট) থেকে শেরে বাংলায় নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের পুরো দস্তুর স্কিল ট্রেনিং শুরুর কথা ছিল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্রিকেটারদের স্কিল ট্রেনিংয়ের সময় ঠিক করা ছিল। কিন্তু শেষ মুহুর্তে তা বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের সব দায়িত্ব প্রাপ্ত কোচেরা। ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প আর পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস আগে থেকেই ছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকায় এসেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ট্রেনার নিক লি’ও। শুক্রবার রাতে রাজধানীতে পা রেখেছেন টাইগারদের স্পিন কোচ মোশতাক আহমেদ। আর শনিবার রাতে পৌঁছেছেন প্রধান সহকারী কোচ নিক পোথাস।

তবে পুরো কোচিং স্টাফ হাজির হলেও কোনও রকম ঝুঁকি নিতে রাজি হননি বিসিবি কর্তারা। ছাত্রদের ডাকা অসহযোগ ও অবরোধ আন্দোলনের কারণে টাইগারদের অনুশীলন স্থগিত রেখেছেন। বিসিবির এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পরিস্থিতির উপরে পুরো নজর রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে অনুশীলন শুরু করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন বিএনপি নেতা, আহত অধ্যক্ষসহ ৫

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ