দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর রেশ কাটতে না কাটতে ফের টলিউডে দুঃসংবাদ। প্রয়াত জনপ্রিয় অভিনেতা তথা বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। সূত্রের খবর, দিন কয়েক ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি ছিলেন টলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। শুক্রবার (২৪ এপ্রিল) সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। স্ত্রী রুমা দাশগুপ্ত এবং কন্যা প্রিয়ম দাশগুপ্তকে রেখে গিয়েছেন এই অভিনেতা। টলিউডের দাপুটে অভিনেতা ছিলেন বিপ্লব দাশগুপ্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো একাধিক টলিপাড়ার সুপারস্টার অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি।

বেশিরভাগ ছবিতেই তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। তাঁর অভিনয় বেশ প্রশংসিত ছিল। চলচ্চিত্রের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। প্রায় দু’দশকের বেশি সময় ধরে টলিউডে দাপিয়ে বেরিয়েছেন তিনি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাডোজ অফ টাইম’ নামক চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জীবনে পা রাখেন। পাশাপাশি ফেলুদা (২০১৭), বাইশে শ্রাবণ (২০১১) এবং গুমনামি (২০১৯)-র মতো একঝাঁক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৯ সালে তিনি ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গেও কাজ করেছিলেন। সব ক্ষেত্রেই তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।

তাঁর মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। পাশাপাশি সোশাল মিডিয়ায় এহেন দুঃসংবাদ ভাগ করে নিয়ে শোক প্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করার পরে সাহিত্য, নাট্যজগৎ ও চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছিলেন বিপ্লব। একজন দাপুটে অভিনেতার পাশাপাশি তিনি অত্যন্ত সুদক্ষ আবৃত্তিকারও ছিলেন। তবে তিনি অভিনয়ে প্রবেশ করার আগে একজন স্কুল শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। পরে ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবে এবং বিজ্ঞাপন জগতেও দীর্ঘদিন কাজ করেছেন। কিন্তু সবশেষে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ