দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, তাই জাতিসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিইনি: শেখ হাসিনা

মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের পক্ষে রাশিয়ার অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতিসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়া নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ‘রাশিয়া আমাদের বন্ধুপ্রতিম দেশ। মুক্তিযুদ্ধের সময়ে আমেরিকা যখন পাকিস্তানকে সাহায্যের জন্য সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল, তখন আমাদের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া। কাজেই যারা দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকব।’

ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে জাতিসঙ্ঘের সভায় বিশেষ প্রস্তাব এনেছিল পশ্চিমী দেশগুলি। সেই প্রস্তাবের বিরুদ্ধে যে ৩৫টি দেশ ভোট দেয়নি, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। কিন্তু কয়েকদিনের মধ্যে একই ইস্যুতে দ্বিতীয় প্রস্তাবে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে। আর তার পরেই শুরু হয়েছে বিতর্ক। আচমকাই বাংলাদেশ কেন ডিগবাজি খেল, সেই প্রশ্ন তুলেছেন কূটনীতিবিদরা।

এদিন জাতীয় সংসদে এ বিষয়ে মুখ খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্ধুপ্রতিম দেশ হওয়ায় শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে আনা প্রথম প্রস্তাবে বাংলাদেশ ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দ্বিতীয় প্রস্তাবে মানবতার বিষয়টি জড়িত থাকায় বাংলাদেশ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ নাম না করে পশ্চিমী দেশগুলির ভূমিকাকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ কিভাবে বন্ধ করা যাবে, সেই চেষ্টা নেই। শুধু একটা দেশের বিরুদ্ধে ভোট। সেটা হল রাশিয়া। তখন আমি বললাম, না, এখানে তো আমরা ভোট দেবো না। কারণ যুদ্ধ তো একা একা বাধে না। উস্কানি তো কেউ না কেউ দিচ্ছে। তাহলে একটা দেশকে কনডেম (নিন্দা) করা হবে কেন? সেই জন্য আমরা ভোট দেওয়া থেকে বিরত ছিলাম।’ মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের পক্ষে রাশিয়ার অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে