আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুলশানের বাড়ি থেকে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধী দল বিএনপির ডাকা সমাবেশ ঘিরে শনিবার কার্যত উত্তাল হয় বাংলাদেশ। অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাস্তায় নামে বিএনপি। পুলিশ বাধা দিলে বচসা বাধে। সংঘর্ষে নিহত হন এক পুলিশকর্মী। এদিকে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা বন্ধ ডেকেছে বিরোধী দল। ঘটনার জেরে রবিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। তাঁর গুলশানের বাড়ি থেকে তাঁকে পুলিশ গ্রেফতার করে বলেই বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর।  

গুলশান-২ এর ৭১ নং জাতীয় সড়কের ১৮ নং বাড়ির সামনে পুলিশ অবস্থান নেয়। এরপরেই তাঁকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শনিবার সরকার পতনের দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ ডাকে বিএনপি। হরতালের ঘোষণা করেন মির্জা ফখরুল।

সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছে পুলিশ। কার্যালয়ের সামনের অংশ ‘ক্রাইম সিন’ হিসেবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের যাতায়াতও বন্ধ করে দেওয়া হয়েছে।  অন্যদিকে বাংলাদেশের সিআইডি আধিকারিকেরা ব্যারিকেড দেওয়া অংশ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।

অন্যদিকে ধর্মঘটের প্রভাবে রবিবার সকাল থেকেই ঢাকার শনির আখড়া, রায়েরবাগ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলী, গুলিস্থান, জিরো পয়েন্ট, পল্টনসহ বিভিন্ন এলাকায় বাস কম। অন্যান্য দিনের তুলনায় এদিন মানুষের সংখ্যাও কম। তবে যান চলাচল কম হওয়ায় সংকটে পড়েছেন নিত্যযাত্রীরা।

Published by:

Share Link:

More Releted News:

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ