হিরো আলমের মনোনয়নপত্র বাতিল, আদালতে যাওয়ার হুমকি অভিনেতার

সোমবার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন উপনির্বাচনে বগুড়ার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন নেটা নাগরিকদের হাসির খোরাক স্বঘোষিত অভিনেতা কাম গায়ক আশরাফুল হোসেন আলম (Hero Alam) ওরফে হিরো আলম। কিন্তু রবিবার স্ক্রুটিনিতে ত্রুটি ধরা পড়ায় তাঁর দুটি মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আর ওই সিদ্ধান্ত জানার পরেই আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন বিতর্কিত অভিনেতা।

কেন হিরো আলমের মনোনয়ন বাতিল হল তা জানতে চাওয়া হলে রিটার্নিং অফিসার জানান, প্রার্থী হওয়ার জন্য যে এক শতাংশ ভোটারের তালিকা জমা দিয়েছিলেন অভিনেতা, তাতে গরমিল ধরা পড়েছে। সেই কারণেই মনোনয়ন বাতিল করা হয়েছে। যদিও জমা দেওয়া ভোটার তালিকায় গরমিলের কথা মানতে চাননি হিরো আলম। তাঁর কথায়, ‘এলাকার মানুষের উৎসাহেই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভোটাররা আমায় কথা দিয়েছেন এবার তাঁরা ভোট দেবেন। গরমিলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সোমবারেই নির্বাচন কমিশনের কাছে নথিপত্র জমা দেব। তাতে প্রার্থিতা না ফিরে পেলে আদালতের দ্বারস্থ হব।’

২০১৮ সালের সংসদ নির্বাচনেও বগুড়া-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন হিরো আলম। সেবারেও তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। কমিশনও রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রেখেছিল। শেষ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে ভোটে দাঁড়ানোর অধিকার ফিরে পেয়েছিলেন। সিংহ প্রতীক নিয়ে দাঁড়িয়ে মাত্র ৬৩৮টি ভোট পেয়েছিলেন। জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এবার প্রথমে জাতীয় পার্টির হয়ে দাঁড়ানোর জন্য মনোনয়ন ফর্ম কিনতে চেয়েছিলেন হিরো আলম। কিন্তু তাঁকে মনোনয়ন ফর্ম দিতে রাজি হয়নি প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদের দল।

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

পোলার্ডের নতুন ইনিংস শুরু, মালিঙ্গা-সহ তিন কোচকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?