চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুমিল্লার ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আখাউড়া: দুর্গাপুজোর সময়ে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র বলেই মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার আখাউড়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কুমিল্লার হামলাকে সাম্প্রদায়িক হামলা বলে ধরে নেওয়া ঠিক হবে না। কুমিল্লার ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল।’

পুজোর সময়ে কুমিল্লা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, পুজোমণ্ডপ ও মন্দির ভাঙচুর হয়েছে সেই ঘটনায় দুঃখপ্রকাশ করে আইনমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত দু:খিত, কিছু কিছু জায়গায় এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়। বাংলাদেশ কখনই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান উপহার দিয়েছেন সে সংবিধানের কথা অক্ষরে অক্ষরে পালন করব। যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত জীবিত থাকবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও।’

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে হামলার পরে সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে সরব হয়েছেন একাধিক হিন্দু সংগঠনের নেতারা। অন্যান্য সংখ্যালঘু সংগঠনের নেতারাও সেই দাবির সঙ্গে গলা মিলিয়েছেন। এ বিষয়ে এদিন আইনমন্ত্রী বলেন, ‘সংখ্যালঘুদের ব্যাপারে যে কমিশন গঠনের দাবী উঠেছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমার উপরে নির্ভর করে না। দেশের নীতি নির্ধারকরা যৌথভাবেই এ বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ