২৪ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরু, পৌনে ৪ ঘণ্টায় ঢাকা-খুলনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অপেক্ষার অবসান। আগামী ২৪ ডিসেম্বর থেকেই পদ্মা সেতুর উপর দিয়ে পুরোদমে শুরু হতে চলেছে যাত্রিবাহী ট্রেন পরিষেবা। আর ওই পরিষেবায় মাত্র পৌনে চার ঘন্টাতেই ঢাকা থেকে পৌঁছে যাওয়া যাবে খুলনায়। দুরত্ব কমবে ২১২ কিলোমিটারের মতো। শুধু ঢাকা থেকে খুলনা নয়, ঢাকা থেকে বেনাপোল পর্যন্তও ট্রেন পরিষেবা চালু হবে। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহে ছয় দিন মিলবে পরিষেবা। শুধু সোমবার পরিষেবা বন্ধ থাকবে।

গত ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে খুলনা এবং বেনাপোল পর্যন্ত যাত্রিবাহী ট্রেন পরিষেবা চালুর কথা ছিল। কিন্তু লোকবলের অভাবে তা বাস্তবায়িত হয়নি। বুধবার (১৮ ডিসেম্বর) রেলওয়ে জনসংযোগ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকা থেকে বেনাপোল এবং ঢাকা থেকে খুলনা রুটে যাত্রিবাহী ট্রেন পরিষেবা শুরু হবে। ঢাকা থেকে খুলনা যেতে সময় লাগবে পৌনে চার ঘন্টা আর ঢাকা থেকে বেনাপোল যেতে সময় লাগবে ৪ ঘন্টা ১০ মিনিট। ঢাকা-খুলনার এবং ঢাকা-বেনাপোল রুটে প্রতিদিন এক জোড়া ট্রেন চলবে।

রেলওয়ে জনসংযোগ বিভাগের বক্তব্য অনুযায়ী, ‘খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে সকাল পৌনে ১০টায় ঢাকা পৌঁছবে। আর ঢাকা থেকে রাত ৮টায় রওনা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে। মাঝে ট্রেনটি থামবে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে।’ অন্যদিকে বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে তিনটায় রওনা দেবে। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছবে। ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় যাত্রা করে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছবে। যাত্রা পথে ট্রেনটি থামবে যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। দুটি ট্রেনেই আসন সংখ্যা ৭৬৮। বর্তমানে ঢাকা থেকে খুলনার মধ্যে সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস নামে দুটি ট্রেন যাতায়াত করে। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে খুলনায় পৌঁছতে আট ঘণ্টার বেশি সময় নিচ্ছে। আর চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু যমুনা সেতু হয়ে যেতে সময় নিচ্ছে সাড়ে ৯ ঘণ্টা। বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে বেনাপোলে পৌঁছতে সময় নিচ্ছে সাড়ে ৭ ঘণ্টা। ২৪ ডিসেম্বর থেকে যাতায়াতের ক্ষেত্রে আট ঘন্টার বেশি সাশ্রয় হবে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪