চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিদায় নিচ্ছেন বিক্রম দোরাইস্বামী, ঢাকায় ভারতের নয়া রাষ্ট্রদূত সুধাকর ডালেলা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত (Indian Envoy to Dhaka) বিক্রম দোরাইস্বামী (Vikram Doraiswami) বিদায় নিচ্ছেন। তিনি লন্ডনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে (Indian envoy to United Kingdom)  দায়িত্বভার নিতে চলেছেন। তাঁর জায়গায় বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে আসতে পারেন ওয়াশিংটনে কর্মরত ভারতীয় দূতাবাসের উপ রাষ্ট্রদূত ( Deputy Chief of Mission in US) সুধাকর ডালেলা (Sudhakar Dalela)। আগামী সেপ্টেম্বরেই নয়াদিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার আগে ভারতীয় রাষ্ট্রদূতের বদলি যথেষ্টই তা‍ৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকমহল।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র দোরাইস্বামী (Vikram Doraiswami) ১৯৯২ সালে কূটনীতিবিদ হিসেবে কর্মজীবন শুরু করেন। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি বেশ কিছুদিন সাংবাদিকতাও করেছিলেন। কূটনীতিবিদ হিসেবে উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মার্কিন মুলুকেও ভারতের দূতাবাসে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব সামলেছিলেন। দুই বছর আগে রীভা গঙ্গোপাধ্যায় দাশের স্থলাভিষিক্ত হয়ে ঢাকায় এসেছিলেন দোরাইস্বামী। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন দোরাইস্বামী (Vikram Doraiswami)। সূত্রের খবর, আগামী ৩০ জুন অবসর নিচ্ছেন লন্ডনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত গায়ত্রী ইশার কুমার। তাঁর জায়গাতেই পাঠানো হচ্ছে ঝানু কূটনীতিবিদ হিসেবে পরিচিত দোরাইস্বামীকে (Vikram Doraiswami)।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা ভেবেই ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে বর্তমানে মার্কিন মুলুকে ভারতীয় দূতাবাসের উপ রাষ্ট্রদূত সুধাকর ডালেলাকে (Sudhakar Dalela)। অতীতেও ঢাকায় ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৩ সালে ভারতীয় বিদেশ মন্ত্রকে যোগ দেন ডালেলা। কূটনীতিবিদ হিসেবে ইজরায়েল, ব্রাজিল ও সুই‍ৎজারল্যান্ডে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ