ভোর রাতের ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঢাকার কৃষি মার্কেট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার গভীর রাতে আগুন লাগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে। দমকলের ১৭টি ইঞ্জিন টানা ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। একাধিক দোকান পুড়ে ছাই হলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে দমকলের পাশাপাশি সেনাবাহিনীকেও নামানো হয়েছিল। যদিও কীভাবে ওই অগ্নিকাণ্ড ঘটল তা জানা যায়নি। দমকল আধিকারিকদের অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগেছে।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে সাড়ে তিনটে নাগাদ মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগে। ক্রমশই আগুন ভয়াবহ রূপ নেয়। আগুনের লেলিহান গ্রাসে একের পর এক দোকান পুড়ে ছাই হয়ে যায়। দাহ্য পদার্থ থাকায় ক্রমশই আগুনের তীব্রতা বাড়তে থাকে। একের পর এক এসির বিস্ফোরণে আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়েই দমকলের ১১টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও ছয়টি ইঞ্জিন পাঠানো হয়। আশপাশের এলাকায় জলের কোনও উ‍ৎস না থাকায় হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাব-সহ আইনশৃঙ্খলা বাহিনীকেও নামানো হয়। টানা ছয় ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সর্বস্বান্ত হয়েছেন বহু ব্যবসায়ী।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন,  মার্কেটটিতে কোনও অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচুর সময় লেগেছে। শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। তবে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে নমুনা সংগ্রহ করেছেন। উল্লেখ্য, কয়েক মাস আগে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ঢাকার বঙ্গবাজার।

 

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নতুন বিতর্ক, তৃণমূলের বিরুদ্ধে মালিকপক্ষের বিস্ফোরক দাবি

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের